সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টার অনলাইন রিপোর্ট

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্যাকজার নামে একটি সুতার কারখানায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোলের ডিউটি অফিসার আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ৫০ এর দিকে আগুন লাগে বলে জানান তিনি। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।