সাভারে বাসচাপায় নারী নিহত
ঢাকার সাভারে বাসচাপায় রহিমা বেগম (৪৫) নামে এক নারীর নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রহিমার বাড়ি আমিন বাজার ইউনিয়নের বড়দেশী পূর্বপাড়া গ্রামে। তার বাবা মৃত নাসের উদ্দিন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চন্দ্রাগমী সাভার পরিবহনে একটি যাত্রীবাহী বাস রহিমাকে চাপা দেয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।