সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের বরাত দিয়ে আমাদের বান্দরবান সংবাদদাতা জানান, এ ঘটনায় দগ্ধ সোহেল রানা, মো. জাহিদ, মিজানুর রহমান এবং মিলনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, 'আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনা শিপইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার সময় আগুনের সূত্রপাত হয়।'