মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, দুই জন নেত্রকোণা ও একজন টাঙ্গাইলের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে এবং একজন করে তিন জন জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। মোট ভর্তি আছেন ৪৯০ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।