ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরতে সময় বেঁধে দিলো সৌদি
ফাইল ছবি
ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরতে সময় বেঁধে দিয়েছে সৌদি আরব।
আজ বুধবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি, গত ২৫ ফেব্রুয়ারি যাদের এই তিন ধরনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আগামী ১৮ এপ্রিলের আগে তাদের দেশের ফেরার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
এই সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গিয়ে সৌদি আরব ত্যাগ করা যাবে। দিতে হবে না কোনো জরিমানা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।