বছরের আলোচিত চরিত্র: করোনার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প আর দুর্নীতি
করোনাভাইরাস অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র মানে কত ক্ষুদ্র? এক ডোজ করোনা ভ্যাকসিনে মানে একটি টিকা যখন আপনি নেবেন, আপনার শরীরে প্রবেশ করবে প্রায় ৫০ বিলিয়ন ভাইরাস! দুই ডোজ বা সম্পূর্ণ একটি ভ্যাকসিনে ভেতরে আছে ১০০ বিলিয়ন ভাইরাস। করোনাভাইরাসের ক্ষুদ্রতা সম্পর্কে নিশ্চয়ই কিছুটা ধারণা করতে পারছি। চলে যাওয়া বছরের আলোচিত চরিত্রের শীর্ষ স্থানটি দখলের ক্ষেত্রে এই অতি ক্ষুদ্র করোনাভাইরাসের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
৪ জানুয়ারি ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন
করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয় না বাংলাদেশের পিসিআর পরীক্ষায়
ড. বিজন বলছিলেন, ভাইরাসের চরিত্রই এমন সে বারবার নিজেকে পরিবর্তন করে। উহানে শুরুর সময়ের যে করোনাভাইরাস আর এখনকার সারা পৃথিবীর করোনাভাইরাস এক নয়। বারবার পরিবর্তন হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
‘দুর্নীতির বিস্তৃতি ঘটেছে’
ছাত্রনেতা রাশেদ খান মেনন রাজনীতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামের সামনের সারির একজন। বর্তমানে ওয়ার্কার্স পার্টির সভাপতি। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। জোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান মেনন কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
পুলিশ কেন এত অসহিষ্ণু হবে
চলচ্চিত্রের সংলাপে পুলিশকে ‘হেয়’ করা হয়েছে, এই অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা এবং পরিচালক, অভিনেতা গ্রেপ্তার। চলচ্চিত্রটি দেখিনি। ‘হেয়’ করার দৃশ্যটি দেখলাম সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে, মেয়েটি থানায় গেছেন মামলা করতে। সেখানে পুলিশ তাকে প্রশ্নের পর প্রশ্ন করেছে। ধর্ষণ যেভাবে করা হয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নও সেভাবে করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
নাগরিকের আবেদন, রাজনীতির প্রতিক্রিয়া
এমন অভিযোগ ৫০ বছরের বাংলাদেশে আগে কখনো উঠেনি। অভিযোগ আর্থিক অনিয়ম বা অসততার।
২৪ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
ফজলে হাসান আবেদ: একজন কিংবদন্তির সান্নিধ্যে
তিনি ‘মানুষের প্রেসিডেন্ট’ গরিব মানুষের ‘প্রেসিডেন্ট’।
২০ ডিসেম্বর ২০২০, ০৬:০০ অপরাহ্ন
‘এটা বর্ডার কিলিং না, এটা কিলিং ইনসাইড ইন্ডিয়া’
গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ভার্চুয়াল সামিটে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের ব্যস্ত সময় কেটেছে সারাদিন। ছিলেন মানসিকভাবে উৎফুল্ল। ফোন করেই তার প্রমাণ মিলল।
২০ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ অপরাহ্ন
ভ্যাকসিন কবে পাব এবং অক্সফোর্ড ভ্যাকসিনের ‘ভুল ডোজ’র আশাবাদ
সঠিক ডোজের কার্যকারিতা ৬২ শতাংশ। আর ভুল ডোজের কার্যকারিতা ৯০ শতাংশ। ফলে ভুল ডোজ এখন ‘লাকি ডোজ’!
৪ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন
ট্রাম্প যা করছেন, যা করতে পারেন এবং পরিণতি: আলী রীয়াজের বিশ্লেষণ
ভোট গণনার মাঝপথে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। সুস্পষ্ট ব্যবধানে পরাজিত হওয়ার পর কখনো বলছেন, আমিই বিজয়ী হয়েছি। কখনো বলছেন, আমিই বিজয়ী হব। পরাজয় মানবেন না, বিজয়ী বাইডেনকে মেনে নিবেন না। যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) একটু দেরিতে হলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। নিশ্চিত হয়ে গেছে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুর ১২টার পরে তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না। ট্রাম্প তারপরেও পরাজয় স্বীকার করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আচরণ নিয়ে সারা পৃথিবীর গণমাধ্যম সরগরম। প্রত্যক্ষভাবে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।
২৪ নভেম্বর ২০২০, ০৫:৩২ অপরাহ্ন
মত-দ্বিমত ‘করোনাভাইরাসে দ্বিতীয়বার আক্রান্তের সম্ভাবনা নেই?’
করোনাভাইরাসে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হন কি না বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কি না, পৃথিবীব্যাপী গবেষণার পাশাপাশি তর্ক-বিতর্কও চলমান।
২২ নভেম্বর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার: কানাডায় সরকারি চাকুরেদের বাড়ি কেনা প্রসঙ্গে
এই প্রথম দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী কানাডায় বাংলাদেশিদের বাড়ি কেনা বিষয়ে কথা বললেন। জানালেন বাড়ি কেনার তালিকায় রাজনীতিবিদরা নন, এগিয়ে রয়েছেন বাংলাদেশের সরকারি চাকুরেরা। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২০ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
‘অবশ্যই ধর্ষণের সঙ্গে টি-শার্ট পরে রাস্তায় বের হওয়ার সম্পর্ক আছে’
দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে এবং এর জন্যে দায়ী নারীবাদীরা, জাতীয় সংসদে কথাগুলো বলেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু। মাওলানা শফীর ‘তেঁতুল তত্ত্ব’রও বাস্তবায়ন চেয়েছেন।
বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মো. রেজাউল করিম বাবলু।
১৯ নভেম্বর ২০২০, ০৫:১০ অপরাহ্ন
উৎকণ্ঠার অপেক্ষা, আদালতের শঙ্কা: আলী রীয়াজ
আমেরিকার নির্বাচন, আগাম ভোট, সুবিধাজনক অবস্থানে থেকে ট্রাম্পের ভোট গণনা বন্ধে আদালতে যাওয়ার হুমকি, ফলাফল জানার সময়কাল প্রভৃতি বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে রাজনীতি বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজের সঙ্গে।
৪ নভেম্বর ২০২০, ০৪:২৬ অপরাহ্ন
‘গণহীন গণতন্ত্র আর রাষ্ট্রায়ত্ত নির্বাচন’
বাংলাদেশে যে অল্প কয়েকজন বাম ধারার আদর্শভিত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, পঙ্কজ ভট্টাচার্য তাদের অন্যতম একজন। মাটি ও মানুষের জন্যে রাজনীতি করেছেন, সমাজতান্ত্রিক আদর্শের সমতাভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। সেই বাস্তবতা থেকে বহুদূরে অবস্থান করলেও, ত্যাগের মহিমায় উজ্জ্বল তার রাজনৈতিক জীবন। কখনো আপস করেননি।
৩ নভেম্বর ২০২০, ০৫:৪২ অপরাহ্ন
তিনি লেখার মান বিচার করতেন, লেখকের নাম নয়
তিনি নেই, তিনি চলে গেছেন। তবুও ‘কালি ও কলম’ প্রকাশিত হবে। যেভাবে প্রকাশিত হয়েছে সংবাদ’র সাহিত্য সাময়িকী। কল্পনাই করা যেত না, তিনি ছাড়া সংবাদের সাহিত্য সাময়িকী! তিন যুগেরও বেশি তিনি সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তারপর যোগ দিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগ সাহিত্য পত্রিকা ‘কালি ও কলমে’। সেখানেও প্রায় দুই যুগ কাটিয়ে বিদায় নিলেন, চলে গেলেন।
১ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
ট্রাম্প না বাইডেন, কে জিতবেন?
‘ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন অর্থনীতির কারণে। এতকিছুর মধ্যে ট্রাম্প আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে সক্ষম হয়েছেন। করোনা মহামারির কারণে মানুষ কাজ হারিয়েছে, এটা সত্য। আবার কাজ ফিরে পেয়েছে, পাচ্ছে— এটাও সত্য। আমি নিজেই কাজ ফিরে পেয়েছি। ট্রাম্প একজন সফল ব্যবসায়ী বলেই আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে পেরেছেন। জনমত জরিপ সঠিক হবে না। যেমন সঠিক হয়নি গত নির্বাচনে। ট্রাম্প গণমাধ্যমকে গুরুত্ব দেন না। সে কারণে গণমাধ্যম তার বিরুদ্ধে এসব জরিপ হাজির করছে। পপুলার ভোটের পাশাপাশি প্রয়োজনীয় ২৭০টির চেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্প পাবেন’, বলছিলেন মেরিল্যান্ডের বাসিন্দা বাংলাদেশি-আমেরিকান ড্যানিশ রোজারিও।
৩১ অক্টোবর ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন
‘কর্তৃত্ববাদী শাসনে গণতন্ত্রের সব প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক মো. শাহ আলম। ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানে ছাত্রনেতা হিসেবে ভূমিকা রেখেছেন, ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন ১৯৭১ সালে। সিপিবি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৭ সালের মে মাস থেকে।
২৭ অক্টোবর ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন
‘সবার জন্যে ভ্যাকসিন’ স্লোগান ও বাংলাদেশের সক্ষমতা
বাংলাদেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে, আজকের ডেইলি স্টারে আশা-জাগানিয়া এই সংবাদটি প্রকাশিত হয়েছে। গত ৩ অক্টোবর ডেইলি স্টার সংবাদ প্রকাশ করেছিল, ‘বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবেন জাপানের সব নাগরিক’।
২৭ অক্টোবর ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
সাংবিধানিকভাবে মেনে নিয়েছি, গণতন্ত্রের জন্য আমরা উপযুক্ত নই: জিএম কাদের
এদেশের রাজনীতিতে হুসেইন মুহাম্মদ এরশাদ ‘স্বৈরাচার’ হিসেবে স্বীকৃত। যদিও তিনি তা কোনোদিন স্বীকার করেননি, স্বীকার করেন না এখনকার নেতৃত্বও।
২৪ অক্টোবর ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন
‘বিএনপির প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর নামে লক্ষাধিক মামলা’
বলা হয় জন্মের পর সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেকগুলো মামলা। রায় হয়েছে, সাজা হয়েছে। কারাগারে ছিলেন, জামিনে মুক্ত হয়ে এখন গৃহ অন্তরীণ। শারীরিকভাবেও অসুস্থ। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে। এমন কঠিন সময়ে দলকে সংগঠিত রাখার দায়িত্ব পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর। তিনি এখন দলটির মহাসচিব। মির্জা ফখরুল একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত।
২২ অক্টোবর ২০২০, ০৫:০০ অপরাহ্ন