দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্তের সম্ভাবনা নেই: ড. বিজন
‘একবার করোনাভাইরাসে আক্রান্ত হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, আক্রান্তের শরীরে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হয়ে যায়।’— এমনটিই বলেছেন গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।
২৮ জুন ২০২০, ০৫:৫৫ অপরাহ্ন
হাঁটতে হবে নতুন পথে: ড. মুহাম্মদ ইউনূস
তিনি নিজে ভাবেন, মানুষকে ভাবান। নিজে চিন্তা করেন, চিন্তা দিয়ে মানুষকে প্রভাবিত করেন। পৃথিবীর প্রভাবশালী ব্যক্তি-প্রতিষ্ঠান তার ভাবনা-চিন্তা ধার করে মানুষের কল্যাণে কাজ করেন। ভারতের টাটা, ফ্রান্সের ড্যানোন, ভিয়োলিয়া ওয়াটার, জার্মানির বিএএসএফ, জাপানের ইউনিক্লোর মতো পৃথিবীবিখ্যাত প্রতিষ্ঠান তার চিন্তায় প্রভাবিত হয়ে ‘সামাজিক ব্যবসা’ শুরু করেছে। কলম্বিয়ার কফি উৎপাদন ব্যাহত হয়ে মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, গভর্নর তখন ছুটে আসেন তার কাছে। সামাজিক ব্যবসা আবার হাসি ফোটায় কফি চাষিদের মুখে।
২৮ জুন ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন
‘চিকিৎসাবঞ্চিত মানুষের বেদনা-যন্ত্রণা, ফুসফুস বা গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি’
হ্যালো হ্যালো, অস্পষ্ট, কিন্তু পরিচিত সেই কণ্ঠস্বর।
১৯ জুন ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
গবেষণায় উপসর্গহীনদের লালায় যে পরিমাণ করোনাভাইরাস পাচ্ছি, তা অন্যদের সংক্রমিত করবেই: ড. বিজন
গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জিআর-কোভিড-১৯ র্যাপিড টেস্ট’ কিট উদ্ভাবক বিজ্ঞানী-গবেষক দলের প্রধান ড. বিজন কুমার শীলের থেকে মানুষের অনেক কিছু জানার আছে। জানার আগ্রহ আছে ড. বিজন সম্পর্কেও। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে প্রথম কথা বলেছিলাম গত ৩০ মে। তিনি বলেছিলেন অনেক কিছু। কিন্তু পাঠকের আরও বহুকিছু জানার বাকি রয়ে গেছে। ফেসবুকে-ফোনে-ইমেইলে আমরা পাঠক প্রতিক্রিয়া পেয়েছি। সে কারণে আবারও তার মুখোমুখি হয়েছিলাম গত ৭ জুন। বেশ কয়েকজন পাঠকের প্রশ্নেরও জবাব দিয়েছেন ড. বিজন কুমার শীল।
১০ জুন ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
আমরা যা আজ ভাবছি, পশ্চিমা বিশ্ব তা আগামীকাল ভাবছে: ড. বিজন
ড. বিজন কুমার শীল বাংলাদেশের বিজ্ঞানী-গবেষক, পরিচিতি পৃথিবীব্যাপী। ছাগলের রোগপ্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার করে আলোচনায় এসেছিলেন। তবে, পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন ২০০৩ সালে যখন তিনি সিঙ্গাপুরে সার্স ভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করেন। এখন তিনি আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন করোনাভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করে। কিট এখনো অনুমোদন পায়নি, তবে ড. বিজন পেয়েছেন মানুষের ভালোবাসা।
১ জুন ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
ব্যক্তিগত গাড়ি ও ধনী-গরিবের ঈদ
ব্যক্তিগত ছোট গাড়ি বা মাইক্রোবাস নিয়ে গ্রামে ঈদ করতে যেতে পারবেন। গাড়ি বা মাইক্রোবাস না থাকলে যেতে পারবেন না। এ ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যুক্তি হিসেবে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে যে কেউ গ্রামের বাড়িতে যেতে পারবেন। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব না। জনকল্যাণের বিষয়টি বিবেচনায় রেখেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। যদি ব্যক্তিগত গাড়িতে কেউ পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণ করেন, তাহলে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন।’
২২ মে ২০২০, ০৪:৩২ অপরাহ্ন
আমাদেরই সবার আগে এই কিট বিশ্ববাসীর সামনে আনার সুযোগ ছিল: ড. বিজন
গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল। গত কিছুদিন ধরে তিনি আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন করোনাভাইরাস শনাক্তের ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করে। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদের গবেষণার সুফল এই কিট।
২১ মে ২০২০, ০২:০৪ পূর্বাহ্ন
পিঠমোড়া করে হাতকড়ায় বাঁধা ক্যামেরাশিল্পী
যে যার সামর্থ্য অনুযায়ী আজও ইফতার করেছি। রোজা যে রাখেননি, হয়ত তিনিও ইফতার করেছেন। আমরা কি জানি কাজলের সন্তান-স্ত্রী আজ ইফতার করেছেন কি না? কী করছিলেন তারা আজ ইফতারির সময়? নগর জীবনের ঘরবন্দী আমাদের সেই সময় কোথায় যে, সাংবাদিক কাজল বা তার স্ত্রী-সন্তানের কথা ভাববো!
৩ মে ২০২০, ০৪:১২ অপরাহ্ন
গণস্বাস্থ্যের কিট, বিজ্ঞানের বিশ্লেষণে দেশীয় রাজনীতি
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট নিয়ে যা ঘটছে, তার ব্যাখ্যা বা বিশ্লেষণে বিস্মিত না হয়ে উপায় থাকে না। ‘গবেষণাগারের পরীক্ষায় আমরা সফল হয়েছি, এবার পরীক্ষা করে অনুমোদন দিন’— গণস্বাস্থ্য কেন্দ্রের বক্তব্য বা অবস্থান।
২৯ এপ্রিল ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন
অভুক্ত গরিব, চাল চোর আর এন-৯৫ কাহিনি
ঘরে খাবার নেই। মানুষ না খেয়ে আছেন। তালিকায় ৮০ বছরের বৃদ্ধ আছেন, ৫০ বছরের মা আছেন, ২ বছরের শিশুও আছে। সংখ্যা কত, তা অজানা। ব্র্যাকের একটি জরিপ বলছে ১৪ শতাংশ। কেউ বলছেন দুই কোটি, কেউ কেউ বলছেন পাঁচ বা ছয় কোটি। সরকার বলছে, পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে। কেউ না খেয়ে থাকবে না। সিলেট সিটি করপোরেশনের মেয়র একটি টেলিভিশনের আলোচনায় বললেন, সিলেটে ত্রাণের চালের চাহিদা ৬০০ মেট্রিক টন। পেয়েছি ১০০ মেট্রিক টন।
২১ এপ্রিল ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
ইংল্যান্ডে এক বাংলাদেশি কোভিড-১৯ যোদ্ধা
‘সময় কাটে করোনাভাইরাস আক্রান্ত কোভিড-১৯ রোগীদের সঙ্গে। কিছু মানুষ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন। বেঁচে থাকতে চাইছেন, আমরা তার বেঁচে থাকার যুদ্ধে সহায়তা করছি। অনেকেই বলেন, এই যে প্রতিদিন করোনা রোগীদের মাঝে যাচ্ছেন নিজেও তো আক্রান্ত হতে পারেন। অনেক ডাক্তারও তো মারা যাচ্ছেন— এসব মনে হয় না? তাদের বলি, আমরা তো একটা যুদ্ধের মাঝে আছি। সৈনিক তো যুদ্ধে যেতে ভয় পান না। ডাক্তার হিসেবে মানুষের চিকিৎসাসেবা দেওয়াই তো আমাদের কাজ। আমরা সেই কাজই করছি।’
১৯ এপ্রিল ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন
ডাক্তার বরখাস্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়মুক্তির চেষ্টা?
তার নিজের দুটি সন্তান আছে, চার ও ছয় বছর বয়সী। ছয় বছর বয়সী সন্তান প্রতিবন্ধী। তার বাড়তি যত্ন দরকার হয়। যার কথা বলছি, তিনি একজন নারী চিকিৎসক, যিনি নিজেও হৃদরোগী। চিকিৎসা করছেন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের।
১৩ এপ্রিল ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
ডাক্তার বা করোনাভাইরাস কি বিরোধীদল?
সব কিছুকেই আমরা রাজনৈতিকভাবে দেখি। মোকাবিলাও করতে চাই রাজনীতি দিয়ে। এর একটি কারণ হয়ত এই যে, রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধীদল মোকাবিলায় আমরা সক্ষমতা অর্জন করেছি। সেই সক্ষমতায় ‘সুবিধা নেওয়া ও দায় চাপানো’র অতুলনীয় দক্ষতা অর্জন করেছি। করোনাভাইরাসকেও আমরা বিরোধীদলের মর্যাদা দিয়ে মোকাবিলার চেষ্টা করেছি।
১০ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
মন ভালো করা ভুটানের চিকিৎসা ব্যবস্থা
একজন বাংলাদেশি ডাক্তারের সূত্রে জানার সুযোগ হলো, করোনো ভাইরাস প্রতিরোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে ভুটান। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে আমরা জানি। ‘সুখি মানুষের দেশ‘ হিসেবেও কিছুটা জানি। জানি, ভুটানী শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসে। এর চেয়ে খুব বেশি তথ্য আমরা অনেকেই জানি না। ভুটানকে খুব একটা গুরুত্বের মধ্যেও ধরি না। এক সময় ভুটানকে ফুটবলে সাত-আট গোলে হারাতাম। সেই দিন আর নেই। এখন মাঝে-মধ্যে আমরা ভুটানের কাছে হেরেও যাই।
৭ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন
ট্রাম্পের ৬ সপ্তাহের গাফিলতি, আমেরিকার অপূরণীয় ক্ষতি
শুরুর ছয় সপ্তাহ ট্রাম্পের গাফিলতি, অবহেলায় নষ্ট করে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে আমেরিকা।
৫ এপ্রিল ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
১ শতাংশও নয়, ০.১৪ শতাংশের করোনা পরীক্ষা ও মীরজাদির তথ্য
যদি কারো জ্বর-কাশি-শ্বাসকষ্ট জাতীয় সমস্যা পরিলক্ষিত হয়, তিনি আইইডিসিআরে ফোন করবেন। ফোনে শুনে যদি মনে হয় এটা করোনাভাইসের লক্ষণ, তবে আইইসিডিআরের পক্ষ থেকে তার কাছে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা ঢাকার আইইডিসিআরের ল্যাবে পরীক্ষা করা হবে। পরীক্ষায় যদি করেনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় তাহলে হাসপাতালের ভর্তি করা হবে। করোনাভাইরাসের লক্ষণ মনে করে সরাসরি আইইডিসিআরে চলে যাওয়া যাবে না। এটাই আইইডিসিআরের বা সরকারের স্পষ্ট নির্দেশনা।
৩১ মার্চ ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
গরিব পেটানোর মূলেও আইনের শাসনহীন বিচারহীনতা
মানুষকে অপমান-অসম্মান ও তুচ্ছ-তাচ্ছিল্য করার মধ্যে এক ধরনের আনন্দের উপলক্ষ লুকিয়ে থাকে। বিশেষ করে ক্ষমতাবানরা ক্ষমতাহীন দরিদ্রদের নিপীড়ন করে আনন্দ পায়। এই আনন্দের হয়ত নৃতাত্ত্বিক-সমাজতাত্ত্বিক ব্যাখা বা বিশ্লেষণ আছে। তা না হলে রীতি কিছুকাল অনুপস্থিত থেকে আবার ফিরে আসবে কেন!
৩০ মার্চ ২০২০, ০৪:২৬ পূর্বাহ্ন
২৫ দিনে ৩০১ শয্যার করোনা হাসপাতালের জন্ম অথবা অপমৃত্যু!
চীন মাত্র ৯ দিনে একটি হাসপাতাল বানিয়ে বিশ্বকে মানে উন্নত বিশ্বকেও তাক লাগিয়ে দিয়েছিল।
২৯ মার্চ ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন
মামলা-পেটানো-জেল-নিখোঁজ, সাংবাদিক নিপীড়নের সকল ধারা সচল
কোন ঘটনাটি লিখব? একটির পর একটি সামনে আসছে। ভাবছিলাম মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা নিয়ে লিখব। ৩২ জনের একজন শফিকুল ইসলাম কাজল মামলার পর থেকে নিখোঁজ। তাকে নিয়েও লেখার তাড়না অনুভব করছিলাম। মধ্যরাত, ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় খবর পেলাম...
১৫ মার্চ ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সাক্ষাৎকার থেকে গোমূত্রের স্যানিটাইজার
করোনাভাইরাস কোন প্রাণী থেকে এসে মহামারি রূপ নিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গবেষণা করছে চীন, জাপান, আমেরিকা, ইউরোপ। করোনাভাইরাসবিষয়ক যত তথ্য সামনে আসছে, তা পূর্বের ভাইরাসগুলোর তথ্য বিবেচনায় নিয়ে অনুমানভিত্তিক। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ফলে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে মৃত্যুহার প্রতিদিন বাড়ছে।
১৩ মার্চ ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন