‘কেউই হয়তো ভাবেন না যে তিনি মারা যাবেন’
‘মৃত্যু নিয়ে ভাবনা আমার মনে হয় সবারই হয়। কিন্তু, কেউই বোধ হয় ভাবেন না যে তিনি মারা যাবেন’- কথাটা কয়েক বছর আগে ‘সাপ্তাহিক’র সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। পেশায় প্রকৌশলী বা বুয়েটের অধ্যাপক হিসেবে নয়, পরিচিতি পেয়েছিলেন ‘আবাসন’ ব্যবসায়ী ‘নগর চিন্তক-গবেষক-পরিকল্পক’ হিসেবে। আবাসন ব্যবসাও যে সততা-ন্যায্যতার সঙ্গে করা যায়, মানুষকে না ঠকিয়ে করা যায়, তারও অন্যতম দৃষ্টান্ত তিনি।
২৩ জুন ২০১৯, ০৮:৫৫ পূর্বাহ্ন
অভিযোগ ‘হত্যার হুমকি’র তদন্ত ‘অবৈধ সম্পদ’র!
ডিআইজি মিজান, সাবেক ওসি মোয়াজ্জেম ও দুদকের পরিচালক এনামুল বাছিরকে কেন্দ্র করে যে ঘটনাক্রম, তার প্রেক্ষিতে কিছু কথা। বলে রাখা দরকার যে একের পর এক ঘটনাগুলো সামনে এসেছে, চাপা পড়েছে, আবার সামনে এসেছে। রাষ্ট্রের নাগরিকদের মনোজগতে হতাশা জন্ম দেওয়ার মতো অনেক উপাদান রয়েছে ঘটনাগুলোতে।
১৭ জুন ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন
শখের পিস্তল, ডগ ও কাফনের কাপড়
কতো মানুষের কতো রকমের শখ থাকে। ডাক টিকেট বা কয়েন সংগ্রহ বা ঘুরে বেড়ানো... কতো কিছু। এর বাইরে আরও বহু রকমের শখের কথাও অনেকেই কম বেশি জানি। কিন্তু, শখ যে কতো বিচিত্র বা অভিনব হতে পারে, তা জানার সুযোগ হয়েছিলো অনেক বছর আগে একদিন। ব্যতিক্রমী সেই শখের গল্প বলার আগে কিঞ্চিত ভূমিকা প্রয়োজন।
৯ জুন ২০১৯, ০৪:১৬ পূর্বাহ্ন
১৫ মণ ধানের দামে ১টি বালিশ
কৃষক তার পাকা ধানের ক্ষেতে আগুন দেন, খাদ্যমন্ত্রী বলেন, ‘এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র’। খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে দলের হুইপ ফেসবুকে লেখেন ‘আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না’।
২১ মে ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন
সমান নয়, কানাডা-ইউরোপকে ছাড়িয়ে বাংলাদেশ!
ঢাকাকে সিঙ্গাপুর বানানো হবে, গত কয়েক বছরে আমাদের মেয়ররা একথা বারবার বলেছেন। ঢাকার পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের টয়লেটগুলোর মতো হয়ে গেছে, জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। অর্থমন্ত্রী বলছেন, বিশ্ব অর্থনীতিতে অবদান রাখার সূচকে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ কানাডার সমান হয়ে যাবে। এক বছরের মধ্যে স্পেন, থাইল্যান্ডের সমান হয়ে যাবে।
১৩ মে ২০১৯, ০৭:৩১ পূর্বাহ্ন
খেলাপি ঋণ মাফ, নাজুক ব্যাংক খাত ও নিয়ন্ত্রণহীন পুঁজিবাজার
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) একটি আলোচনায় গত ২৮ এপ্রিল কথাগুলো বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা, অর্থনীতিবিদ ওয়াহেদউদ্দিন মাহমুদ।
৫ মে ২০১৯, ০৯:০৬ পূর্বাহ্ন
রক্তের রঙ এক, দেখছি আলাদা!
প্রাণহীন মানুষ প্রায় চারশ, আহত পাঁচশ মানুষের আর্তনাদ, যা শুধুই সংখ্যা। শ্রীলঙ্কাসহ সারা পৃথিবী স্তব্ধ। যা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। রক্তের রঙ, অবকাঠামোর ক্ষয়ক্ষতি বা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের বর্ণনা দেওয়া যায়। নিষ্পাপ জায়ানদের ছবির দিকে তাকিয়ে নির্বাক হয়ে থাকা যায়। পিঠে ‘বোমা-ব্যাগ’ নিয়ে যে দানবের এগিয়ে যাওয়া দেখা যায়, তার প্রতি ঘৃণা বর্ষণ করা যায়। বেদনা-যন্ত্রণা, কষ্ট-অসহায়ত্ব বোঝানো যায় না। হয়ত কিছুটা অনুধাবন করা যায়।
২৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৫ পূর্বাহ্ন
হ্যান্ডবল বনাম পিস্তল
অধিনায়কের মাথায় পিস্তল ঠেকিয়ে বলা হলো, মাঠে খেলতে নামা যাবে না। খেলতে নামলেও জেতা যাবে না। মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। জিতলে খুন করে ফেলব।
১৮ এপ্রিল ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন
শিশুরা ন্যায্যতা চায়, বড়রা দেয় অসত্য প্রতিশ্রুতি
রাস্তায় শিশু কিশোররা যা করে, তা তাদের করার কথা নয়। বড়দের যা করার কথা তা তারা করে না বলে, শিশুরা নিজেরাই দায়িত্ব তুলে নেয়। অনেকটা আইন নিজের হাতে তুলে নেয়ার মতো। একই কাজ তারা কয়েক মাস আগেও করেছিল। তখন বড়রা কিঞ্চিত লজ্জা পেয়েছিলেন।
২৩ মার্চ ২০১৯, ০১:০৮ অপরাহ্ন
পরাজিত হলেন শিক্ষকরা
আশঙ্কা ছিলো, আশাও ছিলো। যদিও আলামত ছিলো না আশাবাদী হওয়ার।
১৪ মার্চ ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন
রাতের ভোট!
দেশের খুব গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। তাদের কার্যক্রম অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে দেশ কারা পরিচালনা করবেন, তা নির্ধারিত হয়। সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যখন একটি কথা বলেন স্বাভাবিকভাবেই তা গুরুত্ববহন করে। প্রধান নির্বাচন কমিশনার বিগত নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন। কথাগুলো শুধু গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণই নয়, ভিন্নমাত্রার একটা প্রেক্ষাপট তৈরি করেছে। জেনে নেওয়া যাক তিনি কী বলেছেন-
১০ মার্চ ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন
ডাক্তার নয়, সমস্যা চিকিৎসা ব্যবস্থাপনার
বাংলাদেশে সবচেয়ে মুশকিলের কাজ ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে ইতিবাচক কিছু লেখা। চারদিক থেকে সবাই হইচই করে ওঠেন। ডাক্তাররা কত খারাপ, এই গল্প-অভিজ্ঞতা সবার জীবনে আছে। কেন ইতিবাচক কিছু লিখলাম, কৈফিয়ত দিতে হয়।
৭ মার্চ ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন
‘পিস্তল’ থেকে ‘খেলনা’ এবং ‘প্লাস্টিকের পাইপ’
বর্তমান পৃথিবীতে উড়োজাহাজ, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এতোটাই নিশ্ছিদ্র করা হয়েছে যে, উড়োজাহাজ ছিনতাই প্রায় বন্ধ হয়ে গেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই উড়োজাহাজ নিয়ে টুইন টাওয়ার ধ্বংসের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হয়েছে। এখন আগ্নেয়াস্ত্র তো দূরের কথা চাকু এমনকি পানির বোতল নিয়েও উড়োজাহাজে ওঠা যায় না। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও নিরাপত্তা ব্যবস্থা এমনই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও, পিস্তল নিয়ে কোনো যাত্রী উড়োজাহাজে উঠে যাবেন, এমন নিরাপত্তাহীন পরিবেশ থাকার কথা নয়।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
একটি ইয়াবা পরিবার
গ্লাস অর্ধেক ভরা, না অর্ধেক খালি? যুক্তি-তর্কের জন্যে এটা খুব ভালো বিষয়। যেহেতু গ্লাসের অর্ধেক অংশে পানি আছে, সেহেতু প্রথমে ‘ভরা’ প্রসঙ্গে আসি। কথা বলছি ইয়াবা চোরাচালানিদের নিয়ে। এ প্রসঙ্গে আরও একটি বিষয় মাথায় ঘুরছে। সেটা হলো কোনো কোনো গণমাধ্যম লিখছে ‘ইয়াবা কারবারি’ বা ‘ইয়াবা ব্যবসায়ী’। ব্যকরণবিদ নই, সেই বিবেচনায় ভুল বা শুদ্ধ বিচার করছি না। সাধারণ ধারণার বিষয় নিয়ে কথা বলছি।
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন
আলোর ফেরিওয়ালা
ঢাকা কলেজের জীবনে আমাদের সবচেয়ে আনন্দের কী ছিলো? অবাধ স্বাধীনতা। নটরডেমের একটি ছেলে বা হলিক্রসের একটি মেয়ের কাছে যা ছিলো অকল্পনীয়। স্কুলের কড়া শাসন পার করেই আমরা পেয়ে গেলাম সীমাহীন স্বাধীনতা। ক্লাস করতে হয় না, পরীক্ষা দিতে হয় না। ইচ্ছে করলে কোনো ক্লাসে ঢোকা যায়, ইচ্ছে করলে মাঝপথে বের হয়ে যাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রনেতা এবং অস্ত্রধারী ক্যাডাররা দলে দলে ঢাকা কলেজে আসেন। ঢাকা কলেজ থেকে ছাত্ররা দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। স্বৈরাচারবিরোধী মিছিল-মিটিংয়ে ব্যস্ততার শেষ নেই। কলেজের পড়া বা ক্লাস বহু দূরের চিন্তা। ঢাকা কলেজ, সেরা কলেজ, সেরা রেজাল্ট, মেধাবী ছাত্র, সেরা শিক্ষক, নিজেদের গর্বের শেষ নেই।
৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন
সিসিটিভি ক্যামেরার আওতায় হোক ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘সহাবস্থান’ বিষয়টি বড়ভাবে আলোচনায় এসেছে। অনেকটা জাতীয় নির্বাচনে ‘সবার জন্যে সমান সুযোগ’র মত। ইসির মত বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাস ও হলগুলোতে ‘সহাবস্থান’ আছে। কোথাও কোনো সমস্যা নেই। স্বাধীনভাবে সব সংগঠন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
২৭ জানুয়ারি ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন
ধর্ষণের সঙ্গে রাজনীতি, প্রশ্নবিদ্ধ মানবাধিকার কমিশন
অন্য আর দশটি ধর্ষণের ঘটনা থেকে নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণের ঘটনার প্রেক্ষাপট একটু ভিন্ন। সংবাদটি সেভাবেই প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি স্টারের অনলাইনে। পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও প্রকাশিত-প্রচারিত হয়েছে। পাঠকের মনে বিষয়টি এতোটাই নাড়া দেয় যে, ডেইলি স্টার অনলাইন থেকে বাংলা-ইংরেজি মিলিয়ে লেখাটি শেয়ারই হয়েছে ৩ লাখ ৫০ হাজারের বেশি। পড়েছেন কতো লক্ষ বা কোটি!
১৭ জানুয়ারি ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন
হীনমন্যতা, নায়ক ও হিরো আলম
আমেরিকার কোন রাষ্ট্রপতি প্রথম জীবনে বাদাম বিক্রি করতেন, তা নিয়ে বাঙালি মানসিকতায় গর্বের শেষ নেই। নরেন্দ্র মোদি চা বিক্রি করতেন, তাও তাদের কাছে গর্বের। নায়ক রাজ্জাকের এই ঢাকা নগরে থাকার জায়গা ছিল না, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনের সবাইকে গর্ব করতে দেখা যায়। সমস্যা সিডি বা ডিশ ব্যবসায়ী হিরো আলমের ক্ষেত্রে। তিনি কেন মিউজিক ভিডিও বানাবেন, নিজেকে হিরো হিসেবে দাবি করবেন? তিনি কেন সংসদ নির্বাচনে প্রার্থী হবেন?
১০ জানুয়ারি ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন
‘খেলাপি ঋণ থাকবেই’ ও ‘ব্যাংকাররা ভিলেন’
হতাশা কাটানো এবং আশা জাগানো কিছু কথা শোনা গেল ব্যাংকের এমডিদের মুখ থেকে। ব্যাংক থেকে গত ১০ বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি - অনিয়ম- ঋণ জালিয়াতি সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এমডিরা জানালেন, এগুলো কিছু ‘ভুল’ ছাড়া বড় কিছু নয়। এসব নিয়ে তারা চিন্তিত নন। জনগণকেও চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ পূর্বাহ্ন
‘তারে কই বড় বাজিকর’
নির্বাচনের সঙ্গে তার ‘অসুস্থতা’র একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে এই সম্পর্কটি দৃশ্যমান হয়েছিলো।
৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০ পূর্বাহ্ন