ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডস

সিনেমাটিক অ্যাক্সিলেন্স পুরস্কার জিতল ‘উৎসব’

তানিম নূর পরিচালিত উৎসব ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে সিনেমাটিক অ্যাক্সিলেন্স পুরস্কার জিতেছে।

আজ রোববার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে উৎসব টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সেরা কনটেন্ট ক্রিয়েটরের (রেসিপি, ফুড, ট্রাভেল) পুরস্কার জেতেন নাদির অন গো।

বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার হয়েছেন যৌথভাবে নাফিজ সেলিম ও শুভাশীষ ভৌমিক।

সেরা কম্পোজার হয়েছেন মেঘবালিকার জন্য ইমন চৌধুরী।

সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন সাদাত হোসাইন।

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরারের পুরস্কার জিতেছেন জাহিদ নীরব।

সেরা কম্পোজার হয়েছেন মেঘবালিকার জন্য ইমন চৌধুরী।

সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার জিতেছেন আদীপ সিং মানকি।

সেরা মেকআপ আর্টিস্ট হয়েছেন রুবাবা ফাইরুজ। সেরা কস্টিউম ডিজাইনার জান্নাত মৌরি।

সেরা স্ক্রিনপ্লের পুরস্কার জিতেছে কাজী আসাদ।