ঈদ রাঙাতে আসছে হাসান-সোনিয়ার ‘জীবন যখন’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী মাহমুদুল হাসান ও মিরাজুল জান্নাত সোনিয়ার রোমান্টিক গান ‘জীবন যখন’।
তানভীর আলম সজীব একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনা করেছেন।
তিনি বলেন, ‘এটি কেবল রোমান্টিক গান নয়, বরং অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় ভিন্নতা আনার চেষ্টা। গানটির চিত্রায়ণ দর্শকের আবেগের সঙ্গে সংযোগ ঘটাবে।’
খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।