এবারের ঈদের সিনেমার নায়িকা কারা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদকে সামনে রেখে নতুন সিনেমা মুক্তির আলোচনা এখন ঢালিউডপাড়ায়

কেউ বলছেন এই ঈদে রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পাবে, কেউ বলছেন এত প্রেক্ষাগৃহ কোথায়? 

তবে, মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর নায়িকা কারা? তাদের খোঁজখবর জানা যাক।

রায়হান রাফী একজন সফল চলচ্চিত্র পরিচালক। তার নতুন কাজ মানেই দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যাওয়া। যতগুলো সিনেমা পরিচালনা করেছেন, সবই দর্শকরা আগ্রহ নিয়ে দেখেছেন। তার পরিচালিত প্রেসার কুকার সিনেমাটি ঈদে মুক্তি পেতে পারে। 

শবনম বুবলি।
শবনম বুবলি। ফাইল ছবি: সংগৃহীত

 

প্রেসার কুকার নায়িকা-প্রধান গল্পের সিনেমা। শবনম বুবলি আছেন নায়িকা হিসেবে। এছাড়া, নাজিফা তুষি আছেন নায়িকা। মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী—এই দুজনেও নায়িকা প্রেসার কুকার সিনেমার।

নাজিফা তুষি
নাজিফা তুষি। ফাইল ছবি: সংগৃহীত

 

রেদওয়ান রনি পরিচালিত দম মুক্তি পাচ্ছে এবারের ঈদে। তারকাবহুল দম—এর শুটিং হয়েছে কাজাখস্তানে। দেশেও শুটিং হয়েছে। নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। নতুন গল্পে নতুন চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে।

পূজা চেরি
পূজা চেরি। ফাইল ছবি: সংগৃহীত

 

তাসনিয়া ফারিণ ঈদের সিনেমার নায়িকা হয়ে আসছেন একটি সিনেমায়। তা-ও আবার শাকিব খানের নায়িকা তিনি। সিনেমার নাম প্রিন্স। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রিন্স সিনেমার মধ্য দিয়ে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন ফারিণ।

তাসিনিয়া ফারিণ। ফাইল ছবি: সংগৃহীত

 

অন্যদিকে, ঈদের সিনেমার ভারতীয় নায়িকা থাকছেন দুজন। প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিণ ছাড়াও ভারতের একজন নায়িকা আছেন। তার নাম জ্যোতির্ময়ী কুন্ডু।

জ্যোতির্ময়ী কুন্ডু
জ্যোতির্ময়ী কুন্ডু। ফাইল ছবি: সংগৃহীত

 

এছাড়া, রাক্ষস নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে। সিয়ামের বিপরীতে রাক্ষস সিনেমায় ভারতের একজন নায়িকা অভিনয় করছেন। তার নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
সেই হিসেবে এবারের ঈদের সিনেমায় দুইজন ভারতীয় নায়িকার সিনেমা মুক্তি পাচ্ছে।

Meet me where the sky touches the sea…🖤
সুস্মিতা চট্টোপাধ্যায়। ফাইল ছবি: সংগৃহীত

 

এবারের ঈদের সিনেমার নায়িকা হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম। অনেক দিন পর ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। মিম জুটি হয়েছেন আরিফিন শুভর বিপরীতে। মিম অভিনীত সিনেমার নাম মালিক। পরিচালনা করেছেন সাঈফ চন্দন।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

 

সাবিলা নূর শাকিব খানের নায়িকা হিসেবে গত ঈদে আলোচিত হয়েছেন। এই ঈদেও সাবিলা নূর নায়িকা হিসেবে রূপালি পর্দায় আসছেন। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে বনলতা এক্সপ্রেস। যেখানে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আর বনলতা এক্সপ্রেস দিয়ে হুমায়ুন আহমেদের গল্পে প্রথম নায়িকা হচ্ছেন তিনি।

সাবিলা নূর
সাবিলা নূর। ছবি: সংগৃহীত

 

অপু বিশ্বাস ঢাকাই সিনেমায় শাকিব খানের বিপরীতে রেকর্ড সংখ্যক নায়িকা হয়েছেন। এবার তিনি প্রথমবার সজলের বিপরীতে নায়িকা হয়ে আসছেন এই ঈদে। দুর্বার পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত