‘পাঠান’ মুক্তিতে ১০ শতাংশ লভ্যাংশ চান নিপুণ, দিতে রাজি পরিবেশক সমিতি

বলিউডের সিনেমা আমদানির পক্ষে সম্মতি দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু, সমিতির পক্ষ থেকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সিনেমা হল থেকে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতির ফান্ডে।
২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

‘ইবলিশ’ দিয়ে মঞ্চে ফিরছেন ফজলুর রহমান বাবু

মঞ্চ নাটকের দল আরণ্যক এর সঙ্গে অভিনয় জীবন শুরু করেন ফজলুর রহমান বাবু। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বর্তমানে ওয়েবসিরিজ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তবে শত ব্যস্ততার মাঝেও মঞ্চ ছাড়েননি তিনি।
২৫ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, মানসিক ইচ্ছাই যথেষ্ট: সাবিলা নূর

সাবিলা নূরের সঙ্গী হুইল চেয়ার আর সাহিত্যের কিছু বই! প্রতিদিন তিনি মাইলের পর মাইল এই হুইল চেয়ারে ফেরি করে বই! এলাকার সবার প্রিয় একজন মানুষ তিনি!
২৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’ মুক্তির বিষয়ে আজও সিদ্ধান্ত হয়নি

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় চিঠি দিয়েছে।
২৪ জানুয়ারি ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’

দেশে মুক্তির পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। আগামী ১০ ফেব্রুয়ারি দেশটির কয়েকটি হলে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া।
২৪ জানুয়ারি ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

টেনশনে আগের রাতে ঘুম হয়নি, ভারত থেকে চঞ্চল চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এখন ভারতে আছেন। সৃজিত মুখাজি পরিচালিত উপমহাদেশের বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর শুটিং করছেন তিনি। প্রথম লটের শুটিং হচ্ছে কলকাতায়।
২৪ জানুয়ারি ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন

‘শনিবার বিকেল’র জন্য ১৫ দিন কেঁদেছি: মামুনুর রশীদ

একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী মামুনুর রশীদ ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি প্রায় ৪ বছর আটকে থাকার পর এখন মুক্তি দিতে বাঁধা নেই জেনে তিনি ভীষণ খুশি।
২৪ জানুয়ারি ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

জন্মদিনে যেসব খাবার পছন্দ করতেন নায়ক রাজ রাজ্জাক

নায়ক রাজ রাজ্জাক কয়েক দশক রাজত্ব করেছেন বাংলা চলচ্চিত্রের জগতে। পরিচালক ও প্রযোজক হিসেবেও সফলতা পেয়েছেন জীবদ্দশায়। 
২৩ জানুয়ারি ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

শাহরুখ খানের 'পাঠান' বাংলাদেশে আনতে চিঠি, সিদ্ধান্ত কাল

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা 'পাঠান' বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনার চেষ্টা করছে।
২৩ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন

‘রাজ্জাক আমার নায়ক-শিক্ষক’

নায়করাজ রাজ্জাক। ঢাকাই চলচ্চিত্রের অভিভাবক ছিলেন তিনি। এদেশের সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সিনেমার বরপুত্র রাজ্জাক। বাঙালির ঘরে ঘরে তার নামটি সুপরিচিত। কোটি মানুষের ভালোবাসায় এখনো সিক্ত তিনি।
২৩ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রথম বিয়ে বার্ষিকীতে রাজের কাছ থেকে যে উপহার পেলেন পরীমনি

রাজ-পরীমনির ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবে বিয়ে করেন ২০২২ সালের ২২ জানুয়ারি। সেই হিসেবে আজ এই জুটির প্রথম বিয়ে বার্ষিকী। তাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি।
২২ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

‘মেকআপ’ সিনেমা প্রদর্শনের অযোগ্য বলছে আপিল বোর্ড

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ ছাড়া আরও দুটি ছবির বিষয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ শনিবার।
২১ জানুয়ারি ২০২৩, ০১:০৩ অপরাহ্ন

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দীর্ঘ ৪ বছরের বেশি সময় আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে বোর্ডের আপিল কমিটি।
২১ জানুয়ারি ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন

‘নূর সিনেমার চরিত্রের সঙ্গে আমার কিছুটা মিল আছে’

ঐশী অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ঢাকাসহ সারাদেশে সিনেমাটি চলছে। এ ছাড়া তার অভিনীত ‘নূর’ ও ‘আদম’ রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমার বাইরে ঐশী অভিনয় করতে চান ওটিটিতেও।
২১ জানুয়ারি ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

‘পরীক্ষার আগের রাতের মতো অনুভূতি হচ্ছিল’

পরীমনি অভিনীত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তি পেয়েছে গতকাল। এই সিনেমা দিয়ে হ্যাট্রিক করেছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।
২১ জানুয়ারি ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

৪০৬ দিন পর অভিনয় ও অ্যাকশনে জ্বলে উঠলেন আরিফিন শুভ

‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম পর্ব মুক্তির ঠিক ৪০৬ দিন পর মুক্তি পেয়েছে দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। প্রথম পর্ব যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয়েছে সিনেমাটির দ্বিতীয় পর্বের গল্প।
১৯ জানুয়ারি ২০২৩, ০৩:১২ অপরাহ্ন

নতুন আলোর স্বপ্ন দেখানো সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রতিদিন নতুন আলোর স্বপ্ন দেখাতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন স্বপ্ন দেখানো আলোকিত অভিনয়শিল্পী। তার হাতে ছিলে যেন বাংলা চলচ্চিত্রের আলোকবর্তিকা। মানুষের কাছে অপু, ফেলুদা হয়ে অনন্তকাল বেঁচে থাকবেন বরেণ্য এই অভিনেতা।
১৯ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন

বাংলায় ‘পুষ্পা’ সিনেমায় শরিফুল রাজ

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। এবার সিনেমাটি বাংলা ভাষায় ডাবিং হচ্ছে যা মুক্তি পাবে দেশিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটির পুষ্পা চরিত্রে অভিনয় করা আল্লু অর্জুনের বাংলা ভাষার ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন শরিফুল রাজ।
১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন

ভারত থেকে প্রথম ওয়েব সিরিজের খবর দিলেন মিম

বিদ্যা সিনহা মিম। ঢাকাই শোবিজের আলোচিত ও দর্শকপ্রিয় তারকা। কলকাতায় সিনেমা করেও দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছেন। পরাণ ও দামাল সিনেমা দিয়ে এখনো আলোচনায় রয়েছেন তিনি। বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন সাবেক এই লাক্স সুপারস্টার। সেখানে নতুন সিনেমা মানুষ এর শুটিং করছেন।
১৯ জানুয়ারি ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

মৃণাল সেনের বায়োপিকের শুটিংয়ে ভারতে চঞ্চল চৌধুরী

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে নির্মিতব্য পদাতিক সিনেমার শুটিং শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে। ভারতীয় বিখ্যাত এই পরিচালকের জীবন ও কর্ম নিয়ে সৃজিত মুখার্জী সিনেমাটি পরিচালনা করছেন। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
১৯ জানুয়ারি ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ন