শক্তি হারিয়েছে অশনি, বাংলাদেশে আঘাতের সম্ভাবনা নেই
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘অশনি’ আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
১১ মে ২০২২, ০৫:০৪ পূর্বাহ্ন
‘অশনি’র প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি-লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে পদ্মা নদীতে প্রচণ্ড বাতাস, বৃষ্টি ও বজ্রপাতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরে বাংলাবাজার নৌপথে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
১০ মে ২০২২, ০২:১৩ অপরাহ্ন
ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র
‘অশনি’ মোকাবিলায় কক্সবাজার জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগের পূর্বে এবং পরবর্তীতে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তৈরি করা খাদ্য মজুদ, প্রয়োজনে পর্যাপ্ত যানবাহন, সুপেয় পানি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
১০ মে ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন
শক্তি হারাচ্ছে অশনি, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
১০ মে ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
অশনির প্রভাবে যশোরে পানিতে ভাসছে ১ লাখ হেক্টর জমির ধান
যশোরে পানিতে ভাসছে ১ লাখ হেক্টর জমির কাটা ধান। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠে কেটে রাখা বোরো ধান।
১০ মে ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিলে আজ সোমবার বিকালে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
৯ মে ২০২২, ০২:২৩ অপরাহ্ন
আম্পান-ইয়াসের ধকল না কাটতেই আসছে ‘অশনি’, আতঙ্কে সাতক্ষীরাবাসী
আম্পান ও ইয়াসের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ এখন আতঙ্কে। বিশেষ করে শ্যামনগর,কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার ১২টি ইউনিয়নের মানুষের মধ্যে অশনি নিয়ে শঙ্কা কাজ করছে।
৯ মে ২০২২, ০১:১৬ অপরাহ্ন
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, সাগর উত্তাল
ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে আজ সোমবার সকাল থেকে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। ভোর পৌনে ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পটুয়াখালীতে ৯ দশমিক ৮মিলি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া অফিস।
৯ মে ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
‘অশনি’র পূর্বাভাসে বোরো ধান আগাম কাটার নির্দেশ, শঙ্কায় কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ‘অশনি’র পূর্বাভাসের কারণে পটুয়াখালীতে কৃষকদের আবাদকৃত বোরো ধান কাটার নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।
৭ মে ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
‘অশনি’ মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রস্তুতি
ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট ‘সাইক্লোনিক সিস্টেম’ থেকে উদ্ভূত সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’র মোকাবিলায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়।
৭ মে ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন
দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল শিশুর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বজ্রপাতে মারুফ হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মে ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
ফরিদপুরে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৪ মে ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
পদ্মায় ঝড়ের কবলে বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি ৩ ঘণ্টা পর উদ্ধার
শিমুলিয়া-জাজিরা নৌপথে পদ্মা নদীতে ঝড়ের কবলে বাল্কহেডের ধাক্কায় র্যাম্প ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদপুর নামে একটি ফেরি। এতে একটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ মে ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন
মে মাসের দ্বিতীয় সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কার কথা বলছে আবহাওয়া পূর্বাভাসের স্বীকৃত সব আন্তর্জাতিক মডেল। এ বছরে এটিই হতে যাচ্ছে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম শ্রীলঙ্কান আবহাওয়া অধিদপ্তর দিয়েছে আসানি, সিংহলি ভাষার যার অর্থ অত্যন্ত রাগান্বিত বা ক্ষুদ্ধ।
১ মে ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ন
কালবৈশাখীতে উপড়ে গেছে মহাসড়কের ৬০ গাছ, বিদ্যুৎবিচ্ছিন্ন ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় গত মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জেলা গতরাত সোয়া ১২টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন আছে।
৩০ এপ্রিল ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু, ১৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
কুড়িগ্রামর চর রাজীবপুর ও রৌমারীতে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে পড়ে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল ২০২২, ০২:৫২ অপরাহ্ন
রংপুর ও লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি-ফসলের ক্ষতি
রংপুর ও লালমনিরহাটে বেশ কয়েকটি উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ধংস হয়েছে কয়েকশ ঘরবাড়ি।
২৭ এপ্রিল ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
দিনাজপুরে কালবৈশাখীতে হাজারো বাড়ি বিধ্বস্ত, নিহত ১
দিনাজপুরের কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত ও কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
২৭ এপ্রিল ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের চৌহালিতে অসময়ে যমুনার ভাঙন, শতাধিক বাড়ি বিলীন
নদী ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছেন সিরাজগঞ্জের চৌহালির মানুষ। নদী ভাঙন এ অঞ্চলের মানুষের কাছে অস্বাভাবিক ঘটনা নয়। তবে এ বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়েছে নদী ভাঙন। আকস্মিক নদী ভাঙন রোধে কোনো পূর্বপ্রস্তুতি না থাকায় দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের মানুষ।
২২ এপ্রিল ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন
রংপুরে শিলা বৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি
রংপুরে কালবৈশাখী আর শিলা বৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও শিলার আঘাতে ঘর-বাড়ির ক্ষতির পাশাপাশি ঝড়ে উড়ে গেছে স্থাপনা। তবে বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ খেত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
২০ এপ্রিল ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন