ঘুটঘুটে অন্ধকারে রাজধানী
অন্ধকারে নিমজ্জিত রাজধানীর ফার্মগেট এলাকা, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তোলা। ছবি: পলাশ খান/স্টার
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে আজ মঙ্গলবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কারওয়ানবাজারে মোমবাতি জ্বালিয়ে বেচা-বিক্রি চলছে। ছবি: এমরান হোসেন/স্টার
বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরও ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলতে দেখা যায়নি।
কারওয়ানবাজারে ফুটপাতের ব্যবসায়ীরাও মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। ছবি: এমরান হোসেন/স্টার
এখনো রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। সড়কে শুধু যানবাহনের বাতির আলো দেখা যাচ্ছে।
তীব্র গরমে কারওয়ানবাজারে মানুষের নাভিশ্বাস অবস্থা। ছবি: এমরান হোসেন/স্টার
বিদ্যুৎ না থাকায় অনেক দোকানে মোমবাতি জ্বালিয়ে বেচা-বিক্রি করতে দেখা গেছে।
কারওয়ানবাজারে অন্ধকারেই বাজার করছেন অনেকে। ছবি: এমরান হোসেন/স্টার
জেনারেটর চালাতে ড্রাম ভরে ডিজেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন লোকজন।
সন্ধ্যায় ফার্মগেট এলাকা- যত দূর চোখ যায়, শুধুই অন্ধকার। ছবি: এমরান হোসেন/স্টার
অনেকে গরমে টিকতে না পেরে বাসার বাইরে বেরিয়ে রাস্তায়, ফুটপাতে নেমে এসেছেন।