শেরপুরে বন্য হাতির মরদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
২ জুন ২০২২, ০২:২৩ অপরাহ্ন
এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমল, ১২ কেজি এখন ১২৪২
ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়েছে। আগের ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৪২ টাকা।
২ জুন ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
রাস্তার পাশের শতাধিক গাছ কাটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাস্তার শতাধিক গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যের বিরুদ্ধে। গাছগুলো লাগিয়েছিলেন রাস্তার পাশের জমির মালিকরা।
১ জুন ২০২২, ০২:২৬ পূর্বাহ্ন
রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের সক্ষমতা নেই বাংলাদেশের: জ্বালানি প্রতিমন্ত্রী
রাশিয়া বাংলাদেশে যে ক্রুড ওয়েল (অপরিশোধিত তেল) রপ্তানির প্রস্তাব দিয়েছে, সেটা দেশের শোধনাগারের সঙ্গে ম্যাচ করে না (শোধন প্রক্রিয়া নেই) বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৩১ মে ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
প্রতিষ্ঠার ২২ বছর পর বন্ধ হচ্ছে রাজ্জাক বিশ্বাসের সাপের খামার
পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নন্দিপাড়া গ্রামে গড়ে তোলা আব্দুর রাজ্জাক বিশ্বাসের ‘বাংলাদেশ স্নেক ভেনম’ নামের সাপের অবৈধ খামারটি অবশেষে বন্ধ করা হচ্ছে।
৩১ মে ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
১ জুন থেকে ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৩ মাসের জন্য মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ করেছে বন বিভাগ।
৩১ মে ২০২২, ০৬:০৫ পূর্বাহ্ন
সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় পৃথক বজ্রপাতে ২ জন মারা গেছেন ও ৪ জন আহত হয়েছেন।
২৯ মে ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্য-অপরূপ সুন্দরবন!
এই বন কখনো বুড়ো হয় না। এর জাদুকরী পরিবেশ ও সমৃদ্ধ জীববৈচিত্র্য দর্শনার্থীদের ক্লান্ত ইন্দ্রিয় এবং আত্মাকে পুষ্ট করতে ব্যর্থ হয় না কখনো। সে কখনো কাউকে হতাশ করে না। যতবার আপনি সেখানে যাবেন, বনের প্রতি কোনায় আপনার জন্য আরও আরও চমক অপেক্ষা করে থাকবে।
২৮ মে ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন
উড়তে পারছিল না ভুবন চিলটি, উদ্ধার করে চিকিৎসা করছেন স্বেচ্ছাসেবীরা
অসুস্থ হয়ে পড়েছিল বাঁশঝাড়ের নিচে, উড়তে পারছিল না ভুবন চিলটি। স্থানীয়রা সেটি উদ্ধার করে সেবা-শুশ্রূষা করেছেন সুস্থ করার জন্য।
২৪ মে ২০২২, ০৬:৪৬ অপরাহ্ন
পানি কমলেও দুর্ভোগ কমেনি হাওরের নিম্নআয়ের মানুষের
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও শান্তিগঞ্জ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও কাজে ফিরতে পারছেন না সেখানকার নিম্নআয়ের মানুষ। ঠিকমতো ত্রাণ না পাওয়ায় অনেককে শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।
২৪ মে ২০২২, ০১:৫৮ অপরাহ্ন
হাতিরঝিলে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ, ওয়াটার বাস বন্ধের পরামর্শ
হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে 'জনগণের জাতীয় সম্পত্তি' ঘোষণা দিয়ে এর বৈশিষ্ট্য, সৌন্দর্য এবং জলভূমি রক্ষার নির্দেশনা জারি করেছেন হাইকোর্ট।
২৪ মে ২০২২, ০১:০৪ অপরাহ্ন
মেঘনা থেকে বালু উত্তোলন করতে পারবেন না সেলিম খান, হাইকোর্টে রিট খারিজ
চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম খানকে অনুমতি দেননি হাইকোর্ট।
২৩ মে ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
বন্যায় ৫ জেলায় ১৫ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ
বাংলাদেশের উত্তর-পূর্বের ৫ জেলায় বন্যায় ১৫ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
২৩ মে ২০২২, ১২:১৪ অপরাহ্ন
রাশিয়া তেল বিক্রি করতে চেয়েছে বাংলাদেশের কাছে: জ্বালানি প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া জ্বালানি তেল বিক্রি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।
২৩ মে ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
নদীর জায়গা নদীর কাছে ফিরিয়ে দেবো: নৌ প্রতিমন্ত্রী
নদীর দখল ও দূষণকে চিহ্নিত করে নদীর জায়গা নদীর কাছে ফিরিয়ে দেবো বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
২৩ মে ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
হাওরে এখনো ৫ হাজার হেক্টর জমির ধান কাটা বাকি
টানা ২ সপ্তাহের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো মাঠে ডুবে থাকা প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান কীভাবে কাটবেন, তা নিয়ে চিন্তিত হাওরপাড়ের কৃষক। তবে সংশ্লিষ্টরা বলছেন, এতে আরও ১০ দিন সময় লাগবে।
২৩ মে ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
পদ্মায় পানি বৃদ্ধি, ফরিদপুরে তলিয়ে গেছে ৯৫ হেক্টর জমির ফসল
গত এক সপ্তাহে পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়েছে ২ দশমিক ১১ মিটার। আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুরের অন্তত ৯৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় কৃষককে জমি থেকে পাকা-আধা পাকা ইরি ধান ও বাদাম কেটে ফেলতে হচ্ছে।
২৩ মে ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন
বাড়ছে যমুনার পানি, শাহজাদপুরে ভাঙন
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার শাহজাদপুর উপজেলার নদী-তীরবর্তী জালালপুর গ্রামে প্রায় অর্ধশতাধিক বাড়ি ইতোমধ্যে নদীতে তলিয়ে গেছে।
২৩ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
কর্ণফুলীর প্রস্থ-গভীরতা কমেছে: চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন
বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর প্রস্থ শাহ আমানত সেতু পয়েন্টে কমেছে বলে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের একটি জরিপে দেখা গেছে।
২২ মে ২০২২, ০৭:০৪ অপরাহ্ন
হাওরের কান্না
টানা ২ সপ্তাহের বৃষ্টিপাত ও উজানের ঢলে দুর্ভোগ বেড়েছে সুনামগঞ্জের হাওর জনপদে। বর্তমানে জেলার ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি চললেও নদীর পানির উচ্চতা কিছুটা কমেছে। তবে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অবস্থা এখনো বেশ নাজুক।
২২ মে ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন