মোংলা থেকে ৯৬০ কি. মি. দূরে ঘূর্ণিঝড় জাওয়াদ, সাগরে ২ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় সংক্রান্ত ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তরপশ্চিম দিতে এগিয়ে একই অবস্থান করছে।
৩ ডিসেম্বর ২০২১, ০২:০৪ অপরাহ্ন
অক্টোবরের বন্যায় আবাদি জমিতে বালুর স্তর, দুশ্চিন্তায় কৃষক
ধরলা পাড়ের এক কৃষক আব্দুল কাদের (৬০)। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘বানের পানি নেমে গেছে ঠিকই কিন্তু রেখে গেছে ক্ষতির চিহ্ন। বাড়িতে ফিরেছি। ঘর মেরামত করেছি। এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে আবাদি জমির।’
৩ ডিসেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরের চর বিজয়ে পাখি নিধন, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
পটুয়াখালীর কুয়াকাটার অদূরে বঙ্গেfসাগরের জেগে উঠা ‘চর বিজয়ে’ পাখি নিধনে অভিযোগ উঠেছে।
২ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ অপরাহ্ন
বকেয়া বিল পরিশোধ না করায় ২১ হাজার ৮৩৮ মামলা: বিদ্যুৎ বিভাগ
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় গ্রাহকদের বিরুদ্ধে এখন মোট ২১ হাজার ৮৩৮টি মামলা চলছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
২ ডিসেম্বর ২০২১, ০২:১২ অপরাহ্ন
নড়াইলে উদ্ধার ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত
নড়াইলে জেলেদের জালে ধরা পড়া একটি ঘড়িয়াল রাজশাহীর পদ্মায় অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রেলবাজার এলাকায় পদ্মা নদীতে সেটিকে ছাড়া হয়।
২ ডিসেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন
১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমল ৮৫ টাকা
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নিধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২ ডিসেম্বর ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হাতির মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা একটি হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
১ ডিসেম্বর ২০২১, ০৩:০২ অপরাহ্ন
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি সই
দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, উত্তর সিটি করপোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন
ফসল খাওয়ার অভিযোগে বন্য হাতির বিরুদ্ধে জিডি
ফসল খাওয়ার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিপুল কুমার সেন নামের স্থানীয় এক বাসিন্দা।
২৮ নভেম্বর ২০২১, ০২:৩৬ অপরাহ্ন
হাতি হত্যায় অভিযুক্ত মারা গেলেন হাতির আক্রমণে
বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় অভিযুক্ত হওয়ার ২ সপ্তাহের মাথায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার জানে আলম (৩৫)।
২৮ নভেম্বর ২০২১, ০১:০২ অপরাহ্ন
জবই বিলে পাখিদের ওপর দুর্ভাগ্য নেমে আসে যেভাবে
এ বছর শীত এখনো উত্তরবঙ্গে জেঁকে বসেনি। তবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সকালগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার মাঝে। এরই মধ্যে জবই বিলে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। তার মধ্যে আছে বেশ কয়েক প্রজাতির পরিযায়ী হাঁস। গত বৃহস্পতিবার দেখা গেল বিলের দক্ষিণের অংশটি পাখিদের কলকাকলিতে মুখরিত। কিন্তু এই পাখিরা হয়তো জানে না খুব শিগগির তাদের দুর্দিন শুরু হবে, চলে যেতে হবে এই জলাভূমি ছেড়ে।
২৭ নভেম্বর ২০২১, ০৪:২১ অপরাহ্ন
ইকোপার্ক থেকে উদ্ধার ১৭ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ১৭টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
২৭ নভেম্বর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
আহত নীলগাইটি গ্রামবাসীর তাড়া খেয়ে মারা গেল
ভারত থেকে আহত অবস্থায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রবেশ করা নীলগাইটি গ্রামবাসীর তাড়া খেয়ে মারা গেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ নভেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন
চট্টগ্রামে আজ আবারও ভূমিকম্প অনুভূত
চট্টগ্রামে আজ আবারও ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বিকেলে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৩টা ৪৭ মিনিটে চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
২৭ নভেম্বর ২০২১, ১২:১০ অপরাহ্ন
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে বিরল প্রজাতির হনুমানের মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমান।
২৭ নভেম্বর ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
মিয়ানমারের হাখায় ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা, চট্টগ্রামও
মিয়ানমারের চিন প্রদেশের রাজধানী হাখার ১৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য শহর।
২৬ নভেম্বর ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন
কক্সবাজারের বন থেকে হাতির মরদেহ উদ্ধার
কক্সবাজারে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১২ টার দিকে বন বিভাগ নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাতঘরিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মৃত হাতিটি উদ্ধার করে।
২১ নভেম্বর ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
নদী না থাকলে আমরা বাঁচব না: সৈয়দা রিজওয়ানা হাসান
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও রিভারাইন পিপলের আয়োজনে ১৮ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হলো নীলফামারী জেলা নদী সংলাপ ২০২১। নীলফামারীর বুড়িখোড়া-কলমদার নদীর পাড়ে আলোরবাজারে ‘চলো নদীর কথা শুনি’ শ্লোগান নিয়ে প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সংলাপ হয়।
১৮ নভেম্বর ২০২১, ০১:৩৬ অপরাহ্ন
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: হুমকিতে পরিবেশ
ক্ষতিকর প্রভাব থাকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। ঠিক একই সময়ে উপকূলীয় অঞ্চল এবং এর আশেপাশে সম্ভাব্য বিরুপ প্রভাব থাকা সত্ত্বেও কক্সবাজারের মহেশখালীতে ৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
১৭ নভেম্বর ২০২১, ০১:০১ অপরাহ্ন
বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ নভেম্বর ২০২১, ০১:১৪ অপরাহ্ন