রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ডিসেম্বরে

সুন্দরবন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটির নির্মাণ কাজ প্রায় শেষ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এ প্রকল্প নিয়ে পরিবেশপ্রেমীদের বিক্ষোভের মধ্যেই চলতি বছরের ডিসেম্বরে এখানে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
৫ জুলাই ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

বনের বানর ধরে ভ্যাকসিন ট্রায়াল!

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বানর ধরতে গিয়ে জনরোষের মুখে লাঞ্ছিত হয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের পাঁচ কর্মকর্তা-কর্মচারী।
৫ জুলাই ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সাফারি পার্ক তৈরিতে জীব বৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা

মৌলভীবাজারের লাঠিটিলা বনে দেশের তৃতীয় সাফারি পার্ক তৈরির পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা বলছেন, সংরক্ষিত এই বনে সড়ক ও অবকাঠামো নির্মাণের বিষয়টি এখানকার জীব বৈচিত্র্যকে হুমকির ‍মুখে ফেলবে।
৩ জুলাই ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন

বাড়ছে তিস্তার পানি, বন্দী ১ হাজারের বেশি পরিবার

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানিতে গত ১২ ঘণ্টায় তিস্তা নদীর পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার দুপুর থেকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ মিটার এবং বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে ৫২ দশমিক ৪০ মিটার দিয়ে।
৩ জুলাই ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

শ্রীলঙ্কায় জাহাজ বিস্ফোরণ: উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী

বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন লেগে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে কয়েকশ মৃত সামুদ্রিক প্রাণী।
২ জুলাই ২০২১, ০৪:৪৫ অপরাহ্ন

নামতে শুরু করেছে মুহুরী ও কহুয়া নদীর পানি

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চিহ্ন রয়ে গেছে বন্যায় ক্ষয়ক্ষতির। বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলের চাপ কমে যাওয়ায়, আজ শুক্রবার সকাল থেকে মুহুরী ও কহুয়া নদীর পানি নামতে শুরু করেছে। দুপুর থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার নীচে দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
২ জুলাই ২০২১, ১২:৪১ অপরাহ্ন

ভাঙন হুমকিতে সারডোবের নবনির্মিত বালুর বাঁধ

গেল বছর বন্যায় কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার ভেঙে ধরলা নদীর পানিতে প্লাবিত হয় কয়েকটি গ্রাম। তৈরি হয় একটি শাখা নদীর। ক্ষতিগ্রস্ত হয় কয়েক শ পরিবার। বালুতে ঢেকে যায় কয়েক শ বিঘা আবাদি জমি।
১৭ জুন ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন

ইছামতি ফিরতে পারবে আগের চেহারায়?

পদ্মা এবং ইছামতির সংযোগস্থলে নদীর পানির বদলে চোখে পড়বে ইটভাটা, বসতবাড়ি আর দিগন্ত জোড়া ফসলের খেত। একসময় এই নদীতে বজরায় চড়ে কবিগুরু শিলাইদহ থেকে যেতেন শাহজাদপুরের কুঠিবাড়িতে। পাবনার এই অংশে ইছামতির পানির উৎস পদ্মা বেদখলে মৃত প্রায়। যার প্রভাবে স্রোতস্বিনী ইছামতি এখন মরা খাল।
১১ জুন ২০২১, ০২:২৫ অপরাহ্ন

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জাপানকে বিনিয়োগ না করার আহ্বান জলবায়ু কর্মীদের

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ দেশের জীবাশ্ম জ্বালানী খাতে বিনিয়োগ বন্ধে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের তরুণ জলবায়ু কর্মীরা। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশের ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) যৌথভাবে মানববন্ধন করে এই আহ্বান জানায়।
১১ জুন ২০২১, ০১:২৯ অপরাহ্ন

বাজেটে উপেক্ষিত বন-পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবসের ঠিক দুই দিন আগে জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে প্রাকৃতিক পরিবেশের অবনতি রোধ নিয়ে তেমন কিছু বলা হয়নি।
৬ জুন ২০২১, ০৮:০৭ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-লালমনিরহাটে তিস্তার ১০ পয়েন্টে ভাঙন

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার চারটি ইউনিয়নে তিস্তা নদীর ১০টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।
৫ জুন ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে মধুপুরে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে প্রাকৃতিক বন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমি, স্থাপনা ধ্বংস করে ইকো-ট্যুরিজম উন্নয়ন ও বাগানের নামে প্রাচীর নির্মাণ ও অন্যান্য স্থাপনা তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গারো সম্প্রদায়।
৩০ মে ২০২১, ০১:৪২ অপরাহ্ন

খাল খনন শেষের আগেই ভাঙন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল বাজার খালের এক হাজার ৩০০ মিটার অংশ পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
২৯ মে ২০২১, ০২:৩৯ অপরাহ্ন

ফরিদপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরে পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে শহরের গোয়ালচামট মহল্লার টিটিসির মোড় এলাকা ও রতন ব্যানার্জি সড়ক এবং রঘুনন্দনপুর হাউজিং সোসাইটিতে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২৭ মে ২০২১, ০২:৫০ অপরাহ্ন

ফরিদপুরে ঝড়ে দেড় শতাধিক বাড়ি বিধ্বস্ত

ফরিদপুরের দুই উপজেলায় দুটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড় শতাধিক কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসূলপুর ও মেহেরদিয়া এবং পাশের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি ও গহেরপুর গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
২৭ মে ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন

শ্যামনগরে বাঁধ উপচে ঢুকছে জোয়ারের পানি, জলোচ্ছ্বাসের আতঙ্ক

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সাতটি স্থানের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে। আজ বুধবার সকালে গাবুরা এলাকা ঘুরে এ অবস্থা দেখা যায়।
২৬ মে ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় বনজ-ফলদ গাছ কাটার হিড়িক

মৌলভীবাজার জেলার কুলাউড়ার কাঁকড়াছড়া পানপুঞ্জিতে বনজ গাছ কাটার হিড়িক চলেছে। বাংলাদেশ চা বোর্ডের অনুমতি ছাড়াই কাটা রেহানা চা বাগান কর্তৃপক্ষ গাছগুলো কাটছে। এখানে অন্যান্য গাছের মধ্যে বন্যপ্রাণীর খাবার নানা ফলদ গাছও রয়েছে।
২৪ মে ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন

উন্নয়ন মানেই কি প্রকৃতি ধ্বংস?

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের অংশ হিসেবে গাছ কাটা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। জনমনে প্রশ্ন উঠছে, পশু-পাখি-গাছপালা ধ্বংস করেই কি স্থাপনা নির্মাণ করতে হবে? পৃথিবীর উন্নত শহরগুলোর মতো প্রকৃতিকে সঙ্গে নিয়ে ঢাকার উন্নয়ন হচ্ছে না কেন? নগর কর্তৃপক্ষ কিংবা সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো আসলেই কতটা প্রকৃতি এবং মানুষের কথা ভেবে করা হচ্ছে?
১১ মে ২০২১, ০৩:২৬ অপরাহ্ন

কুয়াকাটা সৈকতে দুই দিনে ভেসে এলো ৩ মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গত দুই দিনে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। তিনটি ডলফিনের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
১১ মে ২০২১, ০৭:০০ পূর্বাহ্ন

বৃদ্ধাশ্রম তৈরির নামে পাহাড় কাটছে বান্দরবান জেলা পরিষদ

বৃদ্ধাশ্রম তৈরির নামে মহামারির মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
৯ মে ২০২১, ০৪:১৩ অপরাহ্ন