হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের এবং এ নিয়ে গত ১৫ থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।