চালের দাম কেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না জানালেন কৃষিমন্ত্রী
আমন মৌসুমে উৎপাদন ভালো হলেও অগ্রহায়ণ মাসে চালের দাম বাড়ছে। মোটা চালের দামও বাড়ছে। নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চালের দাম কেন রাখা যাচ্ছে না তা জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
বিধি-নিষেধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন
রাজশাহীতে আজ মৃত্যু ৫, সংক্রমণ কমে ৪১.৯৭ শতাংশ
রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কমে শতকরা ৪১ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ন
মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ করল টিসিবি
মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন
৭ ঘণ্টা পর চমেক হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
অবশেষে ৭ ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত ২৭.৪৩ শতাংশ, মৃত্যু ৩৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২ হাজার ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্তের হার ৩২.৮৬ শতাংশ
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২৫২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭৪০ জনের।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন
করোনার নতুন উপধরন আরও বেশি সংক্রামক হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন উপধরন আরও বেশি সংক্রামক হতে পারে, যে কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন
ডায়ালাইসিস বন্ধ, ঢাকা ও চট্টগ্রামে রোগীর স্বজনের অবরোধ-বিক্ষোভ
বকেয়া পাওনা অর্থ পরিশোধের দাবিতে ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সামনে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করছেন রোগীদের স্বজনরা।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০.৭৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩২৪টি নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৭৪ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
চট্টগ্রামে আজ মৃত্যু ১, শনাক্ত ২১.৩২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৩৮ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০১ পূর্বাহ্ন
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
ওমিক্রনের নতুন ধরন কতটা উদ্বেগের, জানালেন বিশেষজ্ঞ
করোনাভাইরাস ওমিক্রনের নতুন একটি সাব ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বেশ কিছু অঞ্চলে। বিএ.২ নামের ওমিক্রনের এই ধরনটি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪৯টি দেশে পাওয়া গেছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬.৮৯ শতাংশ, মারা যাননি কেউ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৮ শতাংশ এবং বুধবার ছিল ২১ দশমিক ৩৯ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
রাজশাহীতে আজ মৃত্যু ৩, সংক্রমণ কমে ৪২.৪০ শতাংশ
রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলা শনাক্তের হার কমে শতকরা ৪২ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৪ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন
‘৩ জনে ১ জন বা মৃত্যুহার ৪০ শতাংশ’ নিওকোভ কি এতটা ভীতিকর
নিওকোভ করোনাভাইরাসের নতুন ধরন, এই ধরনে সংক্রমণ হলে প্রতি ৩ জনে ১ জনের মৃত্যু বা মৃত্যুহার হতে পারে ৪০ শতাংশ—চীনের একটি গবেষণাকে উদ্ধৃত করে এমন একটি খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। সেই সূত্রে সংবাদটি প্রকাশ করে বাংলাদেশের গণমাধ্যম। সংবাদের পরিপ্রেক্ষিতে চারদিকে বেশ ভীতির সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
বগুড়ায় করোনায় তরুণের মৃত্যু, আজ শনাক্ত ৩২ শতাংশ
করোনায় আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত রহমান (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালটির মুখপাত্র আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন