২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৯৮ শতাংশ, মৃত্যু ১৫
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।
২৭ জানুয়ারি ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
৬০ শতাংশ ছাড়াল রাজশাহীতে সংক্রমণ, চাঁপাইনবাবগঞ্জে ৩৩.৩৩ শতাংশ
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়ে ৬০ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৬৪ শতাংশ, মৃত্যু ১৭
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।
২৬ জানুয়ারি ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু ৩
যশোরে জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও অন্য দু’জনের উপসর্গ ছিল।
২৬ জানুয়ারি ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
ওমিক্রন প্রতিরোধের ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত: স্বাস্থ্য অধিদপ্তর
করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে। এটি প্রতিরোধে এটি প্রতিরোধের ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
২৬ জানুয়ারি ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ন
সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনের কথা বলে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
২৫ জানুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত ৩২.৪০ শতাংশ, মৃত্যু ১৮
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশে আরও ১৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।
২৫ জানুয়ারি ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
অতি আত্মবিশ্বাসে সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
মানুষের অতি আত্মবিশ্বাসের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 'এ রকম একটা পরিস্থিতির কারণে ১ থেকে ৩২ শতাংশে উঠেছে সংক্রমণের হার। এটা খুবই আশঙ্কাজনক।'
২৫ জানুয়ারি ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
ফ্রান্স থেকে আরও ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ
কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে আরও প্রায় ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ।
২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন
ঢাকায় সংক্রমণের ৬৯ শতাংশই ওমিক্রন, ছড়িয়েছে ৩টি উপধরন: আইসিডিডিআরবি
ঢাকায় ৬৯ শতাংশ রোগীর শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সংস্থাটি আরও জানিয়েছে, জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, ঢাকায় ওমিক্রনের অন্তত ৩টি উপধরন ছড়িয়ে পড়েছে।
২৫ জানুয়ারি ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে আজ মৃত্যু ৩, ২৪ ঘণ্টায় সংক্রমণ কমে ৩৬.৫৪ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। গতকাল শতকরা হিসাবে সংক্রমণের হার ছিল ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন
রাজশাহীতে আজ মৃত্যু ৩, সংক্রমণ বেড়ে ৫৫.৭৮ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় করোনা সংক্রমণ বেড়ে ৫৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।
২৫ জানুয়ারি ২০২২, ০৫:০৪ পূর্বাহ্ন
শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বের করে দেওয়া শিশুটি এখন সুস্থ
বিলের পুরো টাকা পরিশোধ করতে না পারায় ঢাকার শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে বের করে দেওয়া যমজ দুই শিশুর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ হয়ে উঠেছে। আজ সোমবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু আব্দুল্লাহকে ছাড়পত্র দিয়েছে।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:৫১ অপরাহ্ন
বিধি-নিষেধ বাড়বে কি না, ১ সপ্তাহ পর সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আগামী ১ সপ্তাহ পর করোনা পরিস্থিতি দেখে চলমান বিধিনিষেধ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:৪৬ অপরাহ্ন
নিউমোনিয়ায় পার্বত্য চট্টগ্রামে ২ সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু
গত ২ সপ্তাহে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান সদর হাসপাতাল এবং খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালগুলোতে কর্তব্যরত চিকিৎসকরা।
২৪ জানুয়ারি ২০২২, ১২:০১ অপরাহ্ন
হাসপাতালে নেওয়ার পথে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু
চার দিন আগে পুরান ঢাকার হাজারীবাগের বাসিন্দা ৬২ বছর বয়সী আনোয়ার হোসেনের করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
২৪ জানুয়ারি ২০২২, ১২:০১ অপরাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪.৩১ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণ হার ৩৪.৩১ শতাংশ।
২৪ জানুয়ারি ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯.৯৫ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
২৪ জানুয়ারি ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৩২.০১ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ০১ শতাংশ।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন
রাবিতে সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে, শনাক্তের হার ৮৩.০৭ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনাভাইরাসের বিস্তার ব্যাপক হারে বেড়ে গেছে। রোববার পিসিআর ল্যাব টেস্টের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলে সর্বমোট ৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৩ জানুয়ারি ২০২২, ০৫:১৫ অপরাহ্ন