বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্তের হার ৪৭.৫০ শতাংশ

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৫০ শতাংশ।
১৭ জুলাই ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন

বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্তের হার ৪৮.৫৯ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ জুলাই ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ন

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।
১৭ জুলাই ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে সোমবার আসছে মডার্নার ৩৫ লাখ ডোজ টিকা

কোভ্যাক্স সুবিধার আওতায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
১৭ জুলাই ২০২১, ০৬:৩৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৮১.৪৮ শতাংশ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
১৭ জুলাই ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুই জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ জুলাই ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন

খুলনায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালের মধ্যে দুটিতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
১৭ জুলাই ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৩১.৪৩ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।
১৭ জুলাই ২০২১, ০৩:০৯ পূর্বাহ্ন

২৫ দিনে বেনাপোল দিয়ে আমদানি ১৯৮০ মে.টন অক্সিজেন

করোনায় দেশের অক্সিজেন ঘাটতি কমাতে  বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে। গত ২৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন।
১৭ জুলাই ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন

করোনায় ঢাবি শিক্ষার্থী সুমন হোসেনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুমন হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১৬ জুলাই ২০২১, ০৩:৫৪ অপরাহ্ন

কেউ জানে না টাঙ্গাইল হাসপাতালের আইসিইউ আবার কবে চালু হবে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আবার কবে চালু হবে তা হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য বিভাগের কেউ বলতে পারছেন না।
১৬ জুলাই ২০২১, ০২:৩৮ অপরাহ্ন

বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়া হবে।
১৬ জুলাই ২০২১, ০১:০৪ অপরাহ্ন

হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন হাসপাতালে ভর্তি 

আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল।
১৬ জুলাই ২০২১, ১২:৩০ অপরাহ্ন

আজ শনাক্তের হার ২৮.৯৬ শতাংশ, মৃত্যু ১৮৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৬ জুলাই ২০২১, ১২:১৫ অপরাহ্ন

আগামীকাল রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে

চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে।
১৬ জুলাই ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ১২ দিনে ১৯৭ জনের মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ৭৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে বিভাগে করোনা আক্রান্ত পাঁচ জন মারা গেছেন।
১৬ জুলাই ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪০.১৭ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জন ও করোনা উপসর্গ নিয়ে সাত জন মারা গেছে। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ জুলাই ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৩৩.১৬ শতাংশ

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ও  সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ জুলাই ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৩৩.৭৭ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন দুই জন। একই সময়ে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ।
১৬ জুলাই ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১৬ জুলাই ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ন