ইরানে হামলায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এর কিছুক্ষণের মধ্যে যুক্তরষ্ট্রও ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দিয়েছে।

মার্কিন এক কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ইরানের ওপর হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

হামলার পরপরই ইরানের প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় সারা দেশে 'বিশেষ ও স্থায়ী' জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

তেহরানে বিস্ফোরণ

 

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খবরে আরও বলা হয়, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে।