যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান: খামেনির উপদেষ্টা

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার পরিকল্পনা তেহরানের নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবার।

বরং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিজেদের প্রয়োজন অনুযায়ী অনির্দিষ্টকাল চালিয়ে যেতে ইরান সক্ষম বলে দাবি করেছেন এই উপদেষ্টা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ মোখবার বলেন, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও এই মুহূর্তে নেই।’

ওয়াশিংটনের কড়া সমালোচনা করে তিনি আরও যোগ করেন, ‘আমরা যতদিন প্রয়োজন, ততদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখি।’