নেতানিয়াহুকে খুঁজে হত্যার হুমকি আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স ফাইল ফটো
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করবে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এ হুমকি দিয়েছে তারা।
আজ রোববার আইআরজিসির সেপাহ নিউজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
সেপাহ নিউজের ওয়েবসাইটে বলা হয়, ‘যদি এই শিশু হত্যাকারী বেঁচে থাকে, আমরা তাকে খুঁজে বের করে পুরো শক্তি দিয়ে হত্যার চেষ্টা চালাবো।’