লারিজানির হত্যাকারীদের শিগগিরই মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা

স্টার অনলাইন ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, লারিজানির হত্যাকারীদের খুব শিগগিরই মূল্য দিতে হবে।

আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারিভাবে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার প্রায় একদিন পর দেওয়া এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে লারিজানিকে ‘মেধাবী, দায়িত্বশীল এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘লারিজানিকে হত্যা প্রমাণ করে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং ইসলামের শত্রুরা তাকে কতটা ঘৃণা করত।’

তিনি সতর্ক করে বলেন, এই রক্ত বৃথা যাবে না। ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার পরিবর্তে এটি আরও শক্তিশালী হবে। আর হত্যাকারীদের খুব শিগগিরই মূল্য দিতে হবে।