মা-মেয়ের মামলা

সামাজিকমাধ্যমে আসক্তির জন্য ফেসবুক-ইউটিউব দায়ী: মার্কিন আদালত

স্টার অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির জন্য ফেসবুক ও ইউটিউবের মূল প্রতিষ্ঠান মেটা ও গুগলকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই দুই প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করেছে বলে জানিয়েছে সিএনএন।

মামলায় বলা হয়, এই টেক জায়ান্টরা এক তরুণীকে তাদের প্ল্যাটফর্মে আসক্ত করেছে এবং তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে।

বিচারকরা আদেশে বলেন, মেটা ও গুগল তাদের প্ল্যাটফর্মের ডিজাইন বা নকশা তৈরির ক্ষেত্রে অবহেলা করেছে। তারা জানতো যে, তাদের এই নকশা বিপজ্জনক, কিন্তু সেই ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে বাদীগ্রস্ত ক্ষতি হয়েছেন।

এ রায়ের ফলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কীভাবে পরিচালিত হবে, বিশেষ করে তরুণদের ব্যবহারবিধিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্যালি ও তার মা মেটা, গুগলের ইউটিউব, স্ন্যাপ ও টিকটকের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

স্ন্যাপ ও টিকটক বিচার শুরুর আগেই মীমাংসা করে ফেলেছিল বলে সিএনএন জানিয়েছে।