ইসরায়েলে প্রথম হামলার দাবি ইয়েমেনের হুতিদের
ইরানের সমর্থনে ইয়েমেনের সমাবেশস্থলে টহলযানে বসানো মেশিনগান হাতে অবস্থান নিয়েছেন এক হুতি সদস্য। ২৭ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে।
আজ শনিবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে হুতিরা জানায়, গাজা যুদ্ধের বেশিরভাগ সময়জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পর এবার তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে একটি হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।