ইরান বলেছে দেশটি ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’, হরমুজ খুলে দেওয়ার অনুরোধ করছে: ট্রাম্প
ইরান বর্তমানে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে এবং দেশটি ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকার নিজেই যুক্তরাষ্ট্রকে তাদের এই শোচনীয় অবস্থার কথা জানিয়েছে।
ট্রাম্পের দাবি, তেহরান তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং এই অন্তর্বর্তী সময়ে জরুরি ভিত্তিতে ‘হরমুজ প্রণালি' খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে।
ট্রাম্প পোস্টে লেখেন, ইরান আমাদের এইমাত্র জানিয়েছে যে তারা বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব ‘হরমুজ প্রণালি' খুলে দিই, যেন তারা তাদের নেতৃত্ব সংকট নিয়ে কাজ করতে পারে।
ইরানি নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প আরও বলে, 'আমি বিশ্বাস করি তারা (নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে) সক্ষম হবে।'