৪ আগস্ট ১৯৭১: যুক্তরাষ্ট্রে ১৪ বাঙালি কূটনীতিকের একযোগে পদত্যাগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৪ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের উপ-প্রধান প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করীমের নেতৃত্বে জাতিসংঘের পাকিস্তান মিশন ও ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে নিযুক্ত ১৪ বাঙালি কূটনীতিক ও কর্মচারী একযোগে পদত্যাগ করে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ্য করেন।
৪ আগস্ট ২০২১, ১২:২১ অপরাহ্ন

পাকিস্তানি সেনাবাহিনীর বুকে কাঁপন ধরানো নকশী বিওপির যুদ্ধ

মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন নকশী বিওপির যুদ্ধ। ব্যাটল অব নকশী ছিল মুক্তিবাহিনীর জন্য সত্যিকার অর্থেই এক চ্যালেঞ্জ। গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নকশী বিওপি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এক ঘাঁটি।
৪ আগস্ট ২০২১, ১১:০২ পূর্বাহ্ন

৩ আগস্ট ১৯৭১: বঙ্গবন্ধুর মুক্তি চেয়ে ব্রিটিশ এমপিদের আবেদন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন কংগ্রেসে পাকিস্তান ও গ্রিসকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ জারি করে একটি বিল পাস হয়। লন্ডনে হাউস অব কমন্সে ১৩০ জন ব্রিটিশ এমপি বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের আছে আবেদন জানিয়ে প্রস্তাব পাশ করেন।
৩ আগস্ট ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

কথাসাহিত্যিকদের স্মৃতিতে ভয়াল আগস্ট

ইতিহাসে যা কিছু ঘটে তা সবসময় মানুষ সহজে মেনে নিতে পারে না। কিন্তু সময় নির্মম, বয়ে যায়। তেমনি বাংলাদেশে ১৯৭৫ সালের আগস্ট মাসের ভয়াবহ ঘটনা। বাঙালির জীবনে বেদনা-বিধুর ও বিভীষিকাময় একটি মাস। নিদারুণ বাস্তবতায় মানবতা ডুকরে কেঁদেছিল সেসময়। বাংলাদেশের স্বাধীনতা মানতে না পারা মানুষরাই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির সঙ্গে ষড়যন্ত্র শুরু করে। ফল হিসেবে বিশ্বাসঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যার ঘটনায়ও লিপ্ত হয় হায়েনারা। এতে বিশ্বব্যাপী বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়।
৩ আগস্ট ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

২ আগস্ট ১৯৭১: যদি মুজিবের ফাঁসি হয়, একই ফাঁসির দড়িতে ঝুলবে পাকিস্তান 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রকাশিত প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ এর প্রচ্ছদে রুগ্ন শিশু কোলে উদ্বাস্তু হিসেবে আশ্রয়ের খোঁজ করা এক অসহায় বাবার ছবি ছাপা হয়। প্রচ্ছদে যার শিরোনাম ছিল ‘Pakistan’s Agony’ বা পাকিস্তানের যন্ত্রণা।
২ আগস্ট ২০২১, ০২:১০ অপরাহ্ন

কনসার্ট ফর বাংলাদেশ: মুক্তিসংগ্রামের পালে মানবতার সংগীতের জাগরণ

কমলা চক্রবর্তীর তানপুরায় তান পড়তেই, রবিশঙ্করের দীর্ঘ চার দশকের অভিজ্ঞ কোমল আঙ্গুলের স্পর্শ ছুঁইয়ে দিলো সেতারের তারে, সেতারের সুর নয় যেন ভেসে এলো কোন অজানা শরণার্থী শিবির থেকে শিশুর করুণ কান্না, আর তখনই আলী আকবর খাঁয়ের সরোদ থমকে গেল। ওই থমকে যাওয়াটা যে গোটা বাংলার হৃদয়।
১ আগস্ট ২০২১, ০৩:২৮ অপরাহ্ন

৩০ জুলাই ১৯৭১: শরণার্থীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩০ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ঢাকার এক নম্বর সামরিক আদালত অভিনেত্রী কবরী, কণ্ঠশিল্পী আব্দুল জব্বারকে ১৩ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে ১৬ আগস্টের মধ্যে ছাত্রনেতা মোস্তফা মহসীন মন্টু, কামরুল আনাম খান খসরু ও আব্দুল গণি মনুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
৩১ জুলাই ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন

২৯ জুলাই ১৯৭১: ঢাকায় টিক্কা খান-গোলাম আজম

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৯ জুলাই একাধারে ঐতিহাসিক, ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রবাসী বাংলাদেশ সরকার ৮টি ডাকটিকিট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। যার নকশা করেন ভারতীয় বাঙালি শিল্পী বিমান মল্লিক।
২৯ জুলাই ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন

স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশের ৫০ বছর

আজ ঐতিহাসিক ২৯ জুলাই। জাতীয় ডাকটিকিট দিবস। ১৯৭১ সালের ২৯ জুলাই  স্বাধীন বাংলাদেশের  প্রথম ডাকটিকিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। প্রথমবার প্রকাশিত হওয়া ডাকটিকিটের সংখ্যা ছিল ৮টি। ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।
২৯ জুলাই ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

২৮ জুলাই ১৯৭১: হিটলার থাকলে শিষ্যদের কাণ্ড দেখে লজ্জা পেতেন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৮ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড প্রেস রিভিউ অন বাংলাদেশ’ এ বলা হয়, 'বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি হানাদার শাসকদের চালানো গণহত্যার ব্যাপারে বিশ্ববাসী এখন জানে। কিন্তু এরা গণহত্যার বিষয়টি এমনভাবে লুকানোর চেষ্টা করেছে, হিটলার বেঁচে থাকলে তার আধুনিক শিষ্যদের কাণ্ড দেখে নিজেই লজ্জা পেতেন। যেখানে গণহত্যায় নিহতের সংখ্যা পৌনে এক লাখ দেখিয়েছে সেখানে আর কী বা বলার আছে? প্রাণের ভয়ে ৭০ লাখের বেশি শরণার্থীকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
২৮ জুলাই ২০২১, ০১:১৯ অপরাহ্ন

২৭ জুলাই ১৯৭১: বাংলাদেশ বিষয়ে চীনের অবস্থান পীড়াদায়ক: জ্যোতি বসু

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৭ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে কংগ্রেস সোশ্যালিস্ট ফোরাম আয়োজিত সমাবেশের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, 'পাকিস্তান সরকার অহেতুক মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। অবিরামভাবে একদিকে তারা যেমন বাংলাদেশে গণহত্যা চলমান রেখেছে অন্যদিকে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারত সরকার বারবার বলেছে পরিস্থিতি স্বাভাবিক হলেই শরণার্থীদের স্বদেশে পাঠানো হবে। আমরা এই অবস্থায় শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশে পাঠাতে পারি না। সবার আগে শরণার্থীদের নিরাপত্তা আমাদের কাছে প্রাধান্য পাবে।'
২৭ জুলাই ২০২১, ০২:৫৬ অপরাহ্ন

২৬ জুলাই ১৯৭১: উন্মোচিত হলো স্বাধীন বাংলাদেশের ডাকটিকিট

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন লন্ডনে হাউস অব কমন্সের হারকোর্ট হলে সাংবাদিকদের সামনে স্বাধীন বাংলাদেশের ৮টি ডাকটিকিট উন্মোচন করা হয়। এই ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী ভারতীয় বাঙালি বিমান মল্লিক।
২৬ জুলাই ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন

পুরুষের বেশে যুদ্ধ করা দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল

আমাদের মহান মুক্তিযুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রণাঙ্গনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ করেছেন নারী মুক্তিযোদ্ধারাও। নারী মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে রসদ, গোলাবারুদ, অস্ত্র পৌঁছে দিয়েছেন মুক্তিবাহিনীর ক্যাম্পে। আবার অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়েছেন সম্মুখ সমরে। তেমনই এক দুর্ধর্ষ, দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল। যিনি একজন নারী হয়েও যুদ্ধ করেছিলেন পুরুষের বেশে।
২১ জুলাই ২০২১, ০১:২৬ অপরাহ্ন

১৯ জুলাই ১৯৭১: ভারতে আশ্রয় নেওয়া শরণার্থী সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগর থেকে পাঠানো এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশ সরকারের এক মুখপাত্র বলেন, 'আগামী ২৫শে জুলাই নদীয়ার কৃষ্ণনগরে নদীয়া জেলা দলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।
১৯ জুলাই ২০২১, ০২:৪০ অপরাহ্ন

১৬ জুলাই ১৯৭১: ঢাকার সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্র্যাকপ্লাটুনের গেরিলা আক্রমণ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন  জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের উদ্দেশ্যে এক সমাবেশে বক্তৃতায় প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আপনারা মনে রাখবেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা পরাজিত হবার জন্য রণক্ষেত্রে অস্ত্রধারণ করেনি। আমাদের বীর সন্তানেরা জয়লাভ করার জন্যই অস্ত্রধারণ করেছে। জয় আমাদের হবেই আপনারা জেনে রাখুন, যেখানে বিশ্বের জনমত আপনাদের পক্ষে সেখানে বিশ্বের রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেবেই। আমাদের মহান বন্ধু প্রতিবেশী ভারতবর্ষ আমাদের ৬০/৭০ লাখ শরণার্থীকে কেবল আশ্রয়ই দেয়নি, আমাদের দাবির ন্যায্যতাকে স্বীকার করে নিয়ে আমাদের সাহায্য করার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে। সে জন্য ভারত সরকারের কাছে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
১৬ জুলাই ২০২১, ০৪:০৭ অপরাহ্ন

১৫ জুলাই ১৯৭১: কলকাতায় শপথ নেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলা হয়, ‘সম্প্রতি পাকিস্তানকে উন্নয়ন সাহায্য দেওয়ার মতো আদৌ কোনো অবস্থা রয়েছে কি না, তা সরেজমিন তদন্ত করার জন্যে বিশ্বব্যাংকের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান সফর করে ফিরে গিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।’
১৫ জুলাই ২০২১, ০৫:০২ অপরাহ্ন

১৪ জুলাই ১৯৭১: পাকিস্তান এখন মৃত, সামরিক শাসনই পাকিস্তানের ধ্বংসের জন্য দায়ী: নিউজ উইক

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর বন্দরে পাকিস্তানকে দেয়া অস্ত্র সহায়তা বন্ধে এবং পাকিস্তানের করাচিগামী পদ্মা জাহাজকে বাল্টিমোর বন্দরে ভিড়তে দেয়ার প্রতিবাদে মুখর হয় বাল্টিমোর শহরের মানুষ। এদের মধ্যে একদল শ্রমিক, স্থানীয় বাঙালি ও অবাঙালি মানুষ এসময় যুদ্ধজাহাজে অস্ত্র তুলতে বাধা দেয়।
১৪ জুলাই ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

১৩ জুলাই ১৯৭১: আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনো আলোচনা নয়: ভুট্টো

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৩ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন পাকিস্তানের করাচিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, 'তেহরানে আমি স্পষ্টতই বলেছি আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোন আলোচনা নয়, আলোচনা হবে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। আমরা সরকারকেও স্পষ্টতই এই বার্তা দিতে চেয়েছি। কিন্তু এই নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। আমরা শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার প্রথম থেকেই অবাস্তব মনোভাব পোষণ করে এসেছিলাম। কারণ শেখ মুজিবুর রহমান যখন জাতীয় পরিষদকে দুটো কমিটিতে বিভক্ত করার কথা বলেছিলেন তখনই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সুষ্পষ্ট হয়ে উঠেছিল। এর ফলশ্রুতিতে আমাদের সরকার আওয়ামী লীগকে বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে আওয়ামী লীগকে বারবার শোধরানোর সুযোগ দেয়া হয়েছিল। সরকারের সঙ্গে আলোচনার সঙ্গে আমরা বলেছি জাতীয় পরিষদ বলবৎ থাকবে। জাতীয় পরিষদের সদস্যপদ শুধু তারাই হারিয়েছেন যারা কেবল আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে আসেননি এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।'   
১৩ জুলাই ২০২১, ০১:৩৪ অপরাহ্ন

১০ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে- দ্য ইকোনমিস্ট

১০ জুলাই ১৯৭১। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন কানাডার সংসদীয় প্রতিনিধিদলের প্রতিনিধিরা। এ সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা আলোচনা করেন পূর্ব বাংলা থেকে আসা শরণার্থীদের বিষয়ে।
১০ জুলাই ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন

৯ জুলাই ১৯৭১: ‘কংগ্রেসের চাপ সত্ত্বেও পাকিস্তানকে সহায়তা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৯ জুলাই ছিল গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে দৈনিক ব্রিফিংয়ের অংশ হিসেবে সিআইএ বলে, ‘পূর্ব পাকিস্তানে চলমান অচলাবস্থার মধ্যে ভারত যেভাবে ঘোষণা দিয়ে সামরিক হস্তক্ষেপ করবে বলে দাবি জানিয়েছে তাতে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন। সোভিয়েত ইউনিয়ন মনে করছে এটি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে রূপ নিবে। তবে, এর পরিণাম নিঃসন্দেহে আরও ভয়াবহ হবে।’
৯ জুলাই ২০২১, ০৪:২৮ অপরাহ্ন