মুক্তিযুদ্ধে গণহত্যা
মুক্তিযুদ্ধে গণহত্যা যে কতটা ভয়াবহ ছিল, তার বড় একটি প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গওহর আইয়ুবের লেখা ‘গ্লিমপসেস ইনটু দ্য করিডর অফ পাওয়ার’ বইয়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা সংগ্রহ করেছিলেন গওহর আইয়ুব।
২৫ মার্চ ২০২২, ০১:২৯ অপরাহ্ন
জগন্নাথ হল গণহত্যা: আজও শিউরে উঠেন প্রত্যক্ষদর্শী ও শহীদদের স্বজন
২৫মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যতগুলো গণহত্যা চালিয়েছে, তারমধ্যে সবচেয়ে বর্বর ছিল জগন্নাথ হলের গণহত্যা। ভয়াবহ ওই রাতের কথা স্মরণ করতে গিয়ে আজও শিউরে উঠেন প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী ও শহীদদের স্বজনরা।
২৫ মার্চ ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তারা বিশ্ববিদ্যালয়ের অমুসলিম ছাত্রবাস জগন্নাথ হলে ঢুকে নির্বিচারে গুলি চালায়, হত্যা করে বহু ছাত্র-শিক্ষককে।
২৫ মার্চ ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
পুরান ঢাকার শবে বরাত
শবে বরাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বলে বিবেচিত। তবে পুরান ঢাকাবাসীর কাছে শবে বরাত আরও বিশেষ কিছু। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ২ ঈদের পর পুরান ঢাকাবাসীর কাছে এই রাতটিই সবচেয়ে বড় উৎসবের রাত।
১৮ মার্চ ২০২২, ০৩:২৯ অপরাহ্ন
খানজাহান আলীর মাজারে ৫৫০ বছরের ঐতিহ্যবাহী মেলা শুরু
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৫৫০ বছরের ঐতিহ্যবাহী মেলা।
১৭ মার্চ ২০২২, ০২:৫১ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ সিপাহী আবু তালেব, বীর উত্তম
সিপাহী আবু তালেব ৮ নম্বর সেক্টরের লক্ষ্মীপুর যুদ্ধে শহীদ। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৪৫।
১৪ মার্চ ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ ফজলুর রহমান খন্দকার, বীর উত্তম
ফজলুর রহমান খন্দকার লালমনিরহাটের হাতীবান্ধা যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ৪২।
১১ মার্চ ২০২২, ০৪:২২ অপরাহ্ন
জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে রক্ষা করা হয়েছিল ৭ মার্চের ভাষণ
১৯৭১ সালের ৯ এপ্রিল। সেই সময়ে সচিবালয় ভবনে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অফিস থেকে টিনের একটি ট্রাঙ্ক বের করে নিয়ে যাচ্ছিলেন আমজাদ আলী খন্দকার। কেউ দেখে ফেলে এই উৎকণ্ঠা ছিল তার প্রতিক্ষণে।
৭ মার্চ ২০২২, ০২:৩২ পূর্বাহ্ন
রংপুরে প্রথম শহীদ শংকু সমাজদারের স্মৃতিস্তম্ভ চান তার মা
১৯৭১ সালের ৩ মার্চ রংপুরে প্রথম শহীদ হয়েছিলেন শংকু সমাজদার। দেখতে দেখতে প্রিয় সন্তান শংকুকে ছাড়াই পঞ্চাশ বছর কেটে গেছে তার মা দীপালি সমাজদারের। জীবন সায়াহ্নে শহীদ সন্তানের একটি স্মৃতিস্তম্ভ চান এই মা।
৩ মার্চ ২০২২, ১২:২৯ অপরাহ্ন
১ মার্চ ১৯৭১: জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত
১৯৭১ সালের মার্চ ছিল বাংলাদেশের জন্মমুহূর্তের লগ্ন। বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের মুহূর্ত। বাংলাদেশের জন্ম এই অগ্নিঝরা মার্চেই। অগ্নিঝরা মার্চের দিনগুলো ছিল বাংলার সংগ্রামী জনতার স্বাধীনতার আকাঙ্ক্ষায় শামিল হওয়ার ক্ষণ। মার্চের দিনগুলো নিয়ে ডেইলি স্টারের বিশেষ আয়োজন ‘অগ্নিঝরা মার্চের দিনলিপি’। আজ প্রথম পর্বে থাকছে ১ মার্চের ঘটনাপ্রবাহ।
১ মার্চ ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ নায়েক আবদুল মান্নান, বীর উত্তম
নায়েক আবদুল মান্নান হবিগঞ্জের কালেঙ্গা জঙ্গলে অ্যামবুশ যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ৩৬।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ হাবিলদার নাসির উদ্দিন, বীর উত্তম
হাবিলদার নাসির উদ্দিন শেরপুরের নকশী বিওপি যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৩৫।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন
ঢাকায় প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদের কবিতা ‘স্মৃতিস্তম্ভ’
‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার?
ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো!
যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে’
২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ, বীর উত্তম
মুক্তিযুদ্ধে শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ ছিলেন ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ২৭।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ নায়েক সুবেদার মঈনুল হোসেন, বীর উত্তম
মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাইয়ুমপুর যুদ্ধে শহীদ হন নায়েক সুবেদার মঈনুল হোসেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৩১।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ অপরাহ্ন
শহীদ সার্জেন্ট জহুরুল হক: অন্তিম মুহূর্তেও মাথা নত করেননি যিনি
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সার্জেন্ট জহুরুল হকের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গণঅভ্যুত্থানের মহানায়কদের অন্যতম তিনি। ১৯৬৯ সালে তাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান পেয়েছিল চূড়ান্ত মাত্রা।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ অপরাহ্ন
হারাতে বসেছে ভাষা আন্দোলনের সাক্ষী ৫/১ বেচারাম দেউড়ির ইতিহাস
বেচারাম দেউড়ি- নাম শুনলেই এখন নাকে ভেসে আসে হরেক নাম আর স্বাদের বিরিয়ানির ঘ্রাণ। তবে বেচারাম দেউড়ির ৫/১ নম্বর ভবনটি ভাষা আন্দোলনের অন্যতম নীরব সাক্ষী। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভবনটিতে অনেক আলোচনা সভা হয়েছে। ভাষাসংগ্রামী এ কে এম গোলাম মোস্তফা ও গোলাম মর্তুজার এ বাড়িটি ছিল ভাষাসংগ্রামীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র। ইতিহাসের এই অনন্য স্মারকটির কোনো চিহ্নই এখন আর নেই।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
১৪ ফেব্রুয়ারি ১৯৮৩: দ্রোহের আগুনে জ্বলেছিল রাজপথ
আজ ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস। ১৯৮৩ সালের এই দিনে মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতি বাতিলের প্রতিবাদে মিছিল বের হয়। স্বৈরাচার আর স্বৈরশাসনের সাম্প্রদায়িক, গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে গর্জে উঠেন শিক্ষার্থীরা।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৩ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ এস এম ইমদাদুল হক, বীর উত্তম
মুক্তিযুদ্ধে শহীদ এস এম ইমদাদুল হক ছিলেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চার্লি কোম্পানির অধিনায়ক। সিলেট অঞ্চলে বহু যুদ্ধে অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব, আত্মত্যাগ এবং বীরত্ব প্রদর্শনের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ২৫।
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৫ অপরাহ্ন
ভাষা আন্দোলনের অনন্য সৈনিক নাফিসা কবীর
ভাষাসৈনিক নাফিসা কবীর চলে গেলেন। কিন্তু রেখে গেলেন তার অবিস্মরণীয় অবদান, রেখে গেলেন তার চিন্তা আর ভাবনার প্রসারতা। নাফিসা কবীর ৫২’র ভাষা আন্দোলনে রাজপথে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে দাঁড়িয়েছেন অসহায় শরণার্থী আর মুক্তিযোদ্ধাদের পাশে। দেশ স্বাধীনের পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি শহীদদের স্বজনদের সংগঠিত করেছিলেন।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫১ অপরাহ্ন