সর্বদলীয় সরকারের চুক্তি হলে পদত্যাগ করবে শ্রীলঙ্কার মন্ত্রিসভা

সর্বদলীয় সরকারের বিষয়ে চুক্তি হওয়ার পরই শ্রীলঙ্কার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ।  
১১ জুলাই ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে রান্না করছেন বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কলম্বোর সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’ দখল করে সেখানে ক্যাম্প স্থাপন করে খাবার রান্না শুরু করেছেন বিক্ষোভকারীরা। তাদের কেরাম খেলতেও দেখা গেছে।
১০ জুলাই ২০২২, ০৫:৫২ অপরাহ্ন

শ্রীলঙ্কায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত বিরোধীরা

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলগুলো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর রোববার সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে।
১০ জুলাই ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন

অজ্ঞাত স্থান থেকেই গ্যাস বিতরণের নির্দেশ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অবস্থান এখনো অজানা। তবে, তিনি অজ্ঞাত স্থান থেকে আবারও সক্রিয় হয়ে উঠেছেন এবং এলপি গ্যাসের চালান পৌঁছানোর পর তা বিতরণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ারের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১০ জুলাই ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

দেশজুড়ে শরিয়াহ আইন চালু হবে: আফগান নেতা

ঈদ উল আযহা উপলক্ষে ধারণকৃত অডিও বার্তায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশজুড়ে শরিয়াহ আইন প্রচলনের অঙ্গীকারের কথা জানিয়েছেন।
১০ জুলাই ২০২২, ০৭:১২ পূর্বাহ্ন

রাজাপাকসে পরিবার ও শ্রীলঙ্কার রাজনীতি

মারাত্মক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। গতকাল শনিবার কলম্বোর রাস্তায় এর ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
১০ জুলাই ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন

‘১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে’

দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন। 
৯ জুলাই ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন লাগানো হয়েছে। 
৯ জুলাই ২০২২, ০৫:০১ অপরাহ্ন

বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রনিল বিক্রমাসিংহে।
৯ জুলাই ২০২২, ০১:২৯ অপরাহ্ন

পদত্যাগ করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে দলীয় নেতাদের জানিয়েছেন। তিনি একটি সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণের পথ তৈরি করতে আগ্রহী।
৯ জুলাই ২০২২, ১২:৫১ অপরাহ্ন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পুলে নেমে বিক্ষোভকারীদের উল্লাস

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে হাজার হাজার বিক্ষোভকারী কম্পাউন্ডে প্রবেশ করে। এসময় কিছু বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
৯ জুলাই ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে অবস্থিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। ফলে এক নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে পড়েছে দেশটি।
৯ জুলাই ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন

আবারও উত্তপ্ত শ্রীলঙ্কা, কলম্বোয় কারফিউ জারি

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোয় শুক্রবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। একইসঙ্গে শহরটিতে কারফিউ জারি করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
৮ জুলাই ২০২২, ০৫:০১ অপরাহ্ন

পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী

পার্লামেন্টারি স্পিকার বাজেটে অননুমোদিত পরিবর্তনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা ।
৬ জুলাই ২০২২, ০৪:০৬ অপরাহ্ন

আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের সহায়তায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
৫ জুলাই ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন

দেউলিয়া দেশ হিসেবে আলোচনায় অংশ নিচ্ছি: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানান, এক সময় সমৃদ্ধিশালী দেশ হলেও শ্রীলঙ্কা এ বছর গভীর মন্দায় নিমজ্জিত হবে।
৫ জুলাই ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন

আবারও আন্তর্জাতিক স্বীকৃতি চাইল তালেবান সরকার

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান সরকার আবারও তাদের প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
৩ জুলাই ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন

দ. এশিয়ায় বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার

অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ মার্টিন রাইসারকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১ জুলাই ২০২২, ০১:১১ অপরাহ্ন

আফগানিস্তানকে ১ কোটি ডলার সহায়তা দেবে জাতিসংঘ

জাতিসংঘের মানবতা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস আফগানিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ১ কোটি ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন।
২৭ জুন ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

ভূমিকম্পে আহত আফগানদের বিমানবন্দরে চিকিৎসার ব্যবস্থা

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রদেশগুলোতে ভূমিকম্পে আহত ব্যক্তিদের খোস্ত প্রদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। খোস্ত বিমানবন্দরের ভেতরে মেডিকেল দলগুলো তাদের চিকিৎসা দিচ্ছেন।
২৫ জুন ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন