মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে শপথ নেন।
২৪ নভেম্বর ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অনেক জল্পনা শেষে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পাতাকান হারাপান জোটের নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
২৪ নভেম্বর ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃত্যু বেড়ে ২৬৮, নিখোঁজ অন্তত ১৫০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। এখনও অন্তত ১৫০ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
২৩ নভেম্বর ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে নিহত ৪৬, আহত ৭০০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে। এই ঘটনায় প্রায় ২০ জন নিহত ও আরও অন্তত ৩০০ ব্যক্তি আহত হয়েছেন বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
২১ নভেম্বর ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল জাপানের ২০০ কিমি দূরে

উত্তর কোরিয়ার ছোড়া ‘ব্যালিস্টিক’ ক্ষেপণাস্ত্র জাপানের উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে পড়েছে।
১৮ নভেম্বর ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ন

বালির জি২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান

‘বিশ্বনেতাদের অবশ্যই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে’—এমন আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও জি২০ সম্মেলনের সভাপতি জোকো উইদোদো।
১৫ নভেম্বর ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

সপ্তম পারমাণবিক পরীক্ষা চালালে উ. কোরিয়াকে কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়া

উত্তর কোরিয়া যদি সপ্তম পারমাণবিক পরীক্ষা চালায় তবে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সমন্বিত প্রতিক্রিয়া জানাবে।
১৩ নভেম্বর ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন

একদিনে ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার সমুদ্রে কমপক্ষে ২৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
২ নভেম্বর ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার ‘সেকেন্ড হোম’ ভিসায় ১০ বছর থাকতে পারবেন বিদেশিরা

ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয় দেশটিতে বিদেশিদের সর্বোচ্চ ১০ বছর থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে।
২৭ অক্টোবর ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

মানবাধিকার লঙ্ঘন: মিয়ানমার থেকে পণ্য কেনা বন্ধ করবে মার্কস অ্যান্ড স্পেনসার

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) আগামী বছর থেকে মিয়ানমারের কাছ থেকে পোশাক শিল্প সংক্রান্ত পণ্য কেনা বন্ধ করবে। কারণ হিসেবে মিয়ানমারে ‘মানবাধিকার লঙ্ঘন’র কথা জানিয়েছে এমঅ্যান্ডএস।
১৪ অক্টোবর ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

ঘুষ নেওয়ার অভিযোগে অং সান সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে আজ বুধবার ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।
১২ অক্টোবর ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক’ ব্যবস্থা: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে ‘নিয়মিত এবং আত্মরক্ষামূলক’ ব্যবস্থা।
৮ অক্টোবর ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশে আসছেন ব্রুনেইয়ের বিলাসী সুলতান

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসকের তালিকায় প্রথমস্থানে আছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। এ ছাড়া, বিশ্বের নিরঙ্কুশ ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানদেরও একজন তিনি।
৫ অক্টোবর ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮০ জন।
২ অক্টোবর ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, পদদলনে নিহত ১২৯

পদদলনে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশর বেশি লোক।
২ অক্টোবর ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন

১ সপ্তাহের মধ্যে চতুর্থবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া শনিবার তার পূর্ব উপকূলে সমুদ্রের দিকে ২টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার একটি বড় সামরিক অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
১ অক্টোবর ২০২২, ০১:৪৪ অপরাহ্ন

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অপরাধে সু চির ৩ বছরের কারাদণ্ড

মিয়ানমারের এক আদালতে ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক শন টারনেলকে আজ ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন

মিয়ানমারে অর্থ ও অস্ত্র সহযোগিতা কমানোর আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের জনগণের ওপর দমন-পীড়ন বন্ধ করতে দেশটির সেনাবাহিনীকে অর্থ ও অস্ত্র সহযোগিতা কমিয়ে দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। 
১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫ অপরাহ্ন

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

দক্ষিণপূর্ব এশিয়ার পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ পূর্বাহ্ন

হাসপাতাল ছেড়েছেন মাহাথির

করোনার চিকিৎসা শেষে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল ছেড়েছেন।
৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন