বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান শি জিনপিং

বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
২৭ মার্চ ২০২২, ০১:৫৫ অপরাহ্ন

অনাস্থা ভোটের আগে ইসলামাবাদে ইমরান খানের ‘ঐতিহাসিক’ সমাবেশ

পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ঐতিহাসিক’ সমাবেশের ডাক দিয়েছেন। আজ রোববার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশে ‘পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ হবে’ বলে তিনি ঘোষণা দিয়েছেন।
২৭ মার্চ ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রেসিডেন্টের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
২৬ মার্চ ২০২২, ০১:০৩ অপরাহ্ন

মানবিক সংকটে শ্রীলঙ্কা

‘আমাদের এখন বেঁচে থাকার জন্য চাল প্রয়োজন। জ্বালানির তীব্র সংকট চলছে। আমাদের সবজি ও কম দামে ফল প্রয়োজন। রান্নার জন্য গ্যাস দরকার। আমাদের পেট্রোল, ডিজেল, কয়লা এবং গ্যাস দরকার। না হলে জীবন ধারণ করাটা অনেক কঠিন হয়ে পড়বে।’
২৬ মার্চ ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের ৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ৫ ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)।
২৫ মার্চ ২০২২, ০৫:০৫ অপরাহ্ন

সীমান্তে স্থিতিশীলতা না এলে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হবে না: জয়শঙ্কর

অমীমাংসিত সীমান্ত এলাকায় স্থিতিশীলতা না এলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
২৫ মার্চ ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন

প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পশ্চিমা নেতারা যখন নিরাপত্তা সম্মেলনের জন্য ইউরোপে সমবেত হয়েছেন, ঠিক সে সময় আন্তঃমহাদেশীয় ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। প্রায় ৪ বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।
২৪ মার্চ ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন

হায়দ্রাবাদে গুদামে আগুন, ১১ শ্রমিকের মৃত্যু

ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ শ্রমিক মারা গেছেন।
২৩ মার্চ ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস স্টেশনে সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় মঙ্গলবার সরকার পরিচালিত শত শত গ্যাস স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে। তারা জ্বালানি বিতরণে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২২ মার্চ ২০২২, ০৬:৩৫ অপরাহ্ন

বীরভূমে পঞ্চায়েত নেতা খুনের ঘটনায় ১০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের ঘটনায় অন্তত ১০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।
২২ মার্চ ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিধ্বস্ত ফ্লাইটে কোনো বিদেশি যাত্রী ছিল না: চীনা রাষ্ট্রীয় টিভি

১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে কোনো বিদেশি যাত্রী ছিল না। এয়ারলাইন্সটির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার রাতে এ তথ্য জানিয়েছে।
২১ মার্চ ২০২২, ০৬:৫১ অপরাহ্ন

১৩২ যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত

চীনের কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে ১৩২ জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
২১ মার্চ ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

ভারতের মতো পাকিস্তানও পশ্চিমের চাপে মাথা নোয়াবে না: ইমরান খান

ভারত বরাবরই পশ্চিমের দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে। এ ক্ষেত্রে প্রতিবেশী পাকিস্তান ছিল ব্যতিক্রম। ১৯৪৭ সালে উপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার পর পাকিস্তান ‘চিরবৈরী’ ভারতকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিল।
২১ মার্চ ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন

উ. কোরিয়া একাধিক রকেট নিক্ষেপ করেছে: দ. কোরিয়ার সেনাবাহিনী

উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূল থেকে একাধিক রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।
২০ মার্চ ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন

জাপানের আধা জরুরি অবস্থা উঠে যাচ্ছে ২১ মার্চ

করোনাভাইরাস মোকাবিলায় জাপানের রাজধানী টোকিওসহ দেশটির ১৮টি প্রিফেকচারে চলমান আধা জরুরি অবস্থা ২১ মার্চ তুলে নেওয়া হবে।
১৮ মার্চ ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন

করোনাভাইরাস সংক্রমণ কমায় ভারতে মহাসমারোহে উদযাপিত হচ্ছে হোলি

ভারতে বেশ কিছুদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমছে। গত বছর, করোনাভাইরাসের ঢেউ এর কারণে সনাতন ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলি পালনের ওপর ছিল বিভিন্ন ধরণের বিধিনিষেধ। ফলে খুবই সীমিত আকারে এ উৎসব পালিত হয়। তবে এ বছর এ ধরনের বাঁধা না থাকায় আজ শুক্রবার মহা ধুমধামের সঙ্গে দেশজুড়ে হোলি উৎসব পালিত হচ্ছে।
১৮ মার্চ ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন

ভারতে জেলেনস্কির নামে চায়ের ব্র্যান্ড

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চায়ের ব্র্যান্ড চালু করেছে ভারতের একটি ব্যবসা প্রতিষ্ঠান।
১৭ মার্চ ২০২২, ০২:৫৯ অপরাহ্ন

জাপানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তরে ফুকুশিমা উপকূলে বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 
১৬ মার্চ ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন

হিজাব ধর্মীয় অনুশাসনের অত্যাবশ্যকীয় অংশ নয়: কর্ণাটক হাইকোর্ট

ভারতের কর্ণাটকের হাইকোর্ট বলেছেন, হিজাব ধর্মীয় অনুশাসনের অত্যাবশ্যকীয় অংশ নয়। শ্রেণীকক্ষে হিজাব পরার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আজ মঙ্গলবার এই রায় দেন।
১৫ মার্চ ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত

পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স সোমবার এ সম্ভাবনার কথা জানিয়েছে।
১৪ মার্চ ২০২২, ০৬:৫৩ অপরাহ্ন