ভারতে সংক্রমণ ৪ শতাংশের নিচে নামল
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৯১ হাজার ৬৭৮ এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৮৯ শতাংশ।
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাঙ্গনে ধর্মীয় পোশাক নয়: কর্নাটক হাইকোর্ট
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব কিংবা গেরুয়া উত্তরীয় এমন যে কোনো ধর্মীয় পোশাক না পরতে নির্দেশ দিয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট। আদালত বলেছেন, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন পোশাক পরা যাবে না।
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৫ অপরাহ্ন
নায়ক দেবকে গরু পাচার মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু চোরাকারবারির ঘটনায় করা একটি মামলার তদন্তে অভিনেতা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ অপরাহ্ন
সাংবিধানিক প্রশ্ন থাকায় বৃহত্তর বেঞ্চে যাওয়া প্রয়োজন: কর্নাটক হাইকোর্ট
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে আবেদন করা হয়েছে সেটি বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন হাইকোর্ট।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪১ অপরাহ্ন
ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার’ দাবি উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার বলেছে, বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, উত্তর কোরিয়া সেগুলোর মধ্যে একটি।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০১ অপরাহ্ন
পাহাড়ে আটকে পড়া সেই যুবক ২ দিন পর উদ্ধার
ভারতের কেরালার পালাক্কাড় জেলার একটি পাহাড়ি ফাটলে আটকে পড়া ২৩ বছর বয়সী সেই যুবককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধারের পর তাকে খাবার ও পানীয় দেওয়া হয়।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন
পাহাড়ের ফাটলে আটক, উদ্ধার অভিযানে সেনা ও বিমানবাহিনী
ভারতের কেরালার পালাক্কড়ের মালামপুঝা এলাকায় গত সোমবার থেকে পাহাড়ের ফাটলে আটকে আছেন ২০ বছর বয়সী এক যুবক। তিনি পাথরের মাঝখানে আটকে পড়ায় উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে বা তাকে খাবার ও পানীয় সরবরাহ করতে পারছেন না।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
ভারতে একদিনে আরও ১ হাজার ২১৭ জনের মৃত্যু
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ২১৭ জন।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন
হিজাব বিতর্কে যা বললেন মালালা
ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০১ পূর্বাহ্ন
হুন্দাই পাকিস্তানের টুইট: ভারতের কাছে দ. কোরিয়ার দুঃখ প্রকাশ
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাইয়ের পাকিস্তানি পরিবেশক 'কাশ্মীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত পোস্ট' দেওয়ায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।
৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ অপরাহ্ন
কাশ্মীর নিয়ে টুইট: ভারতে হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান
হুন্দাই পাকিস্তানের স্থানীয় পার্টনার প্রতিষ্ঠান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সংহতি জানিয়ে টুইট করায় বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৬ অপরাহ্ন
ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির অনুমতি পেলো সেরাম
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থায়ন করছে উ. কোরিয়া: জাতিসংঘ
উত্তর কোরিয়া সাইবার আক্রমণের মাধ্যমে চুরি করা মিলিয়ন মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি (ভার্চ্যুয়াল মুদ্রা) তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের অর্থায়নে ব্যয় করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
ভারতে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামল
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.২৫ শতাংশ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের সরকার।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন
ভারতে দৈনিক সংক্রকমণ আরও কমল
ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৭ হাজার ৯৫২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৫৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.৯৮ শতাংশ।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
ডিজিটাল অটোচালক আন্নাদুরাই
এই গল্পটা একজন অটোরিকশা চালকের। তবে, সেটি আর দশটা অটোরিকশার চালকের মতো নয়। কারণ এটিকে ভ্রাম্যমাণ পাবলিক লাইব্রেরি বললেও ভুল হবে না। ৩৮ বছর বয়সী এই অটোচালক হলেন ভারতীয় নাগরিক আন্নাদুরাই। তিনি চেন্নাইয়ে অটোরিকশা চালান। ভালোবেসে অটোরিকশাটির নাম দিয়েছেন ‘অ্যামেজিং অটো’।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন
ভারতে মৃত্যু ৫ লাখ ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৭২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৯.২৭ শতাংশ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখের মাইলফলক ছাড়িয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন
বেইজিং শীতকালীন অলিম্পিক: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
বেলুচিস্তানে ২ সেনাঘাঁটিতে হামলায় ৭ সেনাসহ নিহত ২০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২ অপরাহ্ন