ভারতে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত বেড়ে ২১ শতাংশ

একদিনের ব্যবধানে ভারতে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। একই সময়ে মারা গেছেন ২৮৪ জন।
২ জানুয়ারি ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন

জাপানে ১ দিনে ২৩৫ মার্কিন সেনার করোনা শনাক্ত

জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে একদিনে রেকর্ড সংখ্যক ২৩৫ সেনার করোনা শনাক্ত হয়েছে।
২ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন

করাচিতে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় নিহত ১, আহত ১৮

পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।
১ জানুয়ারি ২০২২, ০৪:০০ অপরাহ্ন

নতুন বছরে উ. কোরিয়ার ভাবনা খাদ্যে, পারমাণবিক অস্ত্রে নয়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমতা গ্রহণের ১০ বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় পারমাণবিক অস্ত্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ট্রাক্টর কারখানা এবং স্কুল ইউনিফর্মের কথাই বেশি বলেছেন।
১ জানুয়ারি ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নতুন বছরের প্রথম দিনে মন্দিরে প্রণাম জানাতে এসে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১২ জন পুণ্যার্থী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
১ জানুয়ারি ২০২২, ০৬:১৫ পূর্বাহ্ন

কেজরিওয়ালের দলে যোগ দিলেন শেবাগের বোন

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের বোন অঞ্জু শেবাগ আজ শুক্রবার আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিয়েছেন।
৩১ ডিসেম্বর ২০২১, ০৩:২১ অপরাহ্ন

শতাধিক বাড়িতে আগুনের দায় বিড়ালের

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দমকল কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, গত ৩ বছরে দেশটিতে ১০০টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটিয়েছে বিড়াল। বিড়ালের মালিকদের তাই এ বিষয়ে  সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২১, ০২:২৯ অপরাহ্ন

সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনাভাইরাসে আক্রান্ত সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
২৯ ডিসেম্বর ২০২১, ১২:১৯ অপরাহ্ন

হংকংয়ে গণতন্ত্রপন্থি সংবাদমাধ্যমের ৬ কর্মী গ্রেপ্তার

হংকংয়ে গণতন্ত্রপন্থি অনলাইন সংবাদমাধ্যম ‘স্ট্যান্ড নিউজ’র ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।
২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৮ পূর্বাহ্ন

সিকিমে ভারী তুষারপাতে আটকা পড়েছে কয়েক শ পর্যটক

ভারী তুষারপাতের কারণে সিকিমের নাথুলায় কয়েক শ পর্যটক আটকা পড়েছেন। গতকাল শনিবার বিকেলে সেখানে তুষারপাত শুরু হয়।
২৬ ডিসেম্বর ২০২১, ০৩:২২ অপরাহ্ন

‘প্রয়োজন নেই’, তাই আফগানিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্ত

আফগানিস্তানে নির্বাচন সংক্রান্ত ২টি কমিশন বিলুপ্ত করেছে তালেবান সরকার। এসব সংস্থার আর ‘প্রয়োজন নেই’ বলে মনে করছে তারা।
২৬ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন

ওমিক্রন মোকাবিলায় হরিয়ানায় রাতে কারফিউ

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ভারতের হরিয়ানায় রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। এছাড়া, রাজ্যটির সরকার জনবহুল স্থান ও যে কোনো অনুষ্ঠানে ২০০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন

মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রথম আনুষ্ঠানিক আহ্বান ভারতের

মিয়ানমারে চলতি বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর ভারত প্রথমবারের মতো দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
২৩ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ অপরাহ্ন

মিয়ানমারের জেড খনিতে ভূমিধস, ১০০ শ্রমিক নিখোঁজের আশঙ্কা

মিয়ানমারের একটি জেড খনিতে ভূমিধসের পর প্রায় ১০০ শ্রমিকের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন

চীনের জিয়ান শহরে কঠোর লকডাউন

চীনের জিয়ান শহরের ১ কোটি ৩০ লাখের বেশি বাসিন্দা গৃহবন্দী হয়ে পড়েছেন। কারণ, চীনা কর্মকর্তারা শীতকালীন অলিম্পিকের আগে শহরটিতে কয়েক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়ন করছেন। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ৩১১৭ জন অ-মুসলিম ভারতের নাগরিকত্ব পেয়েছেন

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গত চার বছরে ৮ হাজার ২৪৪ জন অ-মুসলিম ভারতে নাগরিকত্বের আবেদন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১১৭ জন নাগরিকত্ব পেয়েছেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন।
২২ ডিসেম্বর ২০২১, ০১:৪৭ অপরাহ্ন

মমতার বিজয়ের নেপথ্যে ‘দিদিকে বলো’ ও ‘দুয়ারে সরকার’

কলকাতায় পৌর নির্বাচনে প্রাথমিক ফলাফলে তৃণমূলের জয় ও বিজেপির পরাজয়ের সংবাদ সবার জানা। ফলাফলের এমন পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরাও। তবে তৃণমূল যে বিজয় পেয়েছে তা না কি দলের নেতা-কর্মীদেরও ভাবনার অতীত। তাই প্রশ্ন জাগে তৃণমূলের এই বিশাল বিজয়ের নেপথ্যের কারণ কী?
২২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন

ভারতে বাড়ছে ওমিক্রন, কারফিউয়ের সুপারিশ

ভারতে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। সে কারণে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার। ওমিক্রন মোকাবিলায় প্রয়োজনে রাতে কারফিউয়ের সুপারিশও করা হয়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ পূর্বাহ্ন

৬৬ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেল চীনে

স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’র কথা মনে আছে নিশ্চয়ই। তেমন কিছু একটা বাস্তবে ঘটে যায় যদি! কেননা, গবেষকদের হাতে এসেছে ডাইনোসরের নতুন এক জীবাশ্ম। যা আগে কখনোই দেখা যায়নি।
২২ ডিসেম্বর ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন

কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের জয়, বিজেপির বড় পরাজয়

কলকাতা পৌর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জিতেছে। এছাড়া, বিজেপি ৩টি ওয়ার্ড এবং কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বাধীন বাম ফ্রন্ট ২টি করে ওয়ার্ড জিতেছে।
২১ ডিসেম্বর ২০২১, ০৭:২৩ অপরাহ্ন