জম্মু-কাশ্মীরে ২ সেনার মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৯

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলায় আরও ২ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত সোমবার শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানে মোট ৯ সেনা নিহত হয়েছেন।
১৭ অক্টোবর ২০২১, ০৭:২৯ পূর্বাহ্ন

হুগলি থেকে ৬ ‘বাংলাদেশি’ আটক

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চুঁচুড়া থানা পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টা গতকাল শনিবার চুঁচুড়া পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
১৭ অক্টোবর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট অ্যাসিয়ান ন্যাশনসের (আসিয়ান) বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নাম বাদ দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন

কেরালায় ভারী বৃষ্টি: ভূমিধসে ৫ জনের মৃত্যু, ‘রেড অ্যালার্ট’

শনিবার কেরালার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির থোডুপুঝায় একজন এবং কোট্টায়াম জেলার কোওত্তিক্কাল ও ইদুকির কোক্কায়ার থেকে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৬ অক্টোবর ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন

জম্মু-কাশ্মীরে ২ সেনা নিখোঁজ, চিরুনি অভিযানে ভারতীয় সেনাবাহিনী

জম্মু-কাশ্মীরের পুঞ্চে সোমবার থেকে শুরু হওয়া চলমান অভিযানে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ২ সেনা নিখোঁজের পর সেখানে চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।
১৬ অক্টোবর ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন

কাবুলে হামলা: ভুল করে ১০ জনকে হত্যার ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কাবুলে গত আগস্টে মার্কিন ড্রোন হামলায় ভুল করে ১০ জনকে হত্যার ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
১৬ অক্টোবর ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন

তাইওয়ান আক্রমণ করবে না চীন: বিশ্লেষকদের মত

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং গত সপ্তাহে বলেছেন, ২০২৫ সালের মধ্যে চীন তাইওয়ানে ‘পূর্ণ মাত্রায়’ আক্রমণ করতে সক্ষম হবে। চীন তাইওয়ানের আকাশে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান পাঠানোর কারণে তিনি এ ভবিষ্যদ্বাণী করেন।
১৬ অক্টোবর ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

আফগানিস্তানের কান্দাহার শহরে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
১৫ অক্টোবর ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন

জম্মু-কাশ্মীরে এনকাউন্টার: ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় দুর্বৃত্তদের সঙ্গে এনকাউন্টারে জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন।
১৫ অক্টোবর ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭৯, শনাক্তের হার ১.৪২ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জন। একই সময়ে আক্রান্ত আরও ১৬ হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫৯২ জন।
১৫ অক্টোবর ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন

লেবাননে বিক্ষোভে বন্দুকধারীদের গুলি, নিহত ৬

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভ মিছিলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
১৪ অক্টোবর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন

তাইওয়ানে টাওয়ারে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪৬

দক্ষিণ তাইওয়ানের ১৩ তলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
১৪ অক্টোবর ২০২১, ১২:০১ অপরাহ্ন

সু চির দেখা পাবে না আসিয়ান প্রতিনিধি দল

মিয়ানমারের সামরিক সরকার আসিয়ানের একটি বিশেষ প্রতিনিধি দলকে দেশটিতে প্রবেশ করতে বাঁধা দেয়নি। তবে তাদেরকে অং সান সু চি’র সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না।
১৪ অক্টোবর ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (৮৯) আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে।
১৩ অক্টোবর ২০২১, ০২:৫৭ অপরাহ্ন

ইসরায়েল যেভাবে মূল্যায়ন করে পরমাণু বিজ্ঞানী ড. কাদির খানকে

ড. আবদুল কাদির খান বিশ্বব্যাপী পাকিস্তানের ‘পরমাণু বোমার জনক’ হিসেবে পরিচিত হলেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তার পরিচয় ইরানের পরমাণু কর্মসূচির ‘গডফাদার’ হিসেবে।
১৩ অক্টোবর ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮, আহত ১৫

নেপালের পাহাড়ী রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
১২ অক্টোবর ২০২১, ০৬:০৩ অপরাহ্ন

ভারতে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন টিকা দেওয়ার সুপারিশ

ভারতে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।
১২ অক্টোবর ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

কলকাতার ‘ভাগের মা’তে দেশভাগের যন্ত্রণা

ভারতবর্ষের ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি ১৯৪৭ এর দেশভাগ। দেশভাগ হয়েছিল তিন পক্ষের আলোচনার মধ্য দিয়ে যেখানে ছিল না মেহনতি মানুষের প্রতিনিধিত্ব। দেশভাগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছে। সব ফেলে শুধু সন্তানদের নিয়ে মানুষ দেশত্যাগ করেছিল। তাদের চোখে-মুখে ছিল হতাশা, উদ্বাস্তু হওয়ার বেদনা এবং মূল থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা।
১১ অক্টোবর ২০২১, ০১:৩৯ অপরাহ্ন

জম্মু-কাশ্মীরে এনকাউন্টার: ৫ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি অভিযানের সময় এনকাউন্টারে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) ৫ সেনা নিহত হয়েছেন।
১১ অক্টোবর ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে: মুজাহিদ

ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে কাতারের রাজধানী দোহায় গেছেন ইসলামি আমিরাতের কয়েক জন কর্মকর্তা। 
১০ অক্টোবর ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন