মার্কিন সেনাবাহিনীর আফগান দোভাষীর শিরশ্ছেদ করল তালেবান, অন্যরাও ঝুঁকিতে
আফগান নাগরিক সোহেইল পারদিস রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীতে দোভাষী হিসেবে ১৬ মাস কাজ করেছেন। গত মে মাসে তিনি কাবুলের নিকটবর্তী খোস্ট রাজ্যের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রোজা শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য নিজের বোনকে সেখান থেকে কাবুলে নিয়ে আসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন।
২৩ জুলাই ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন
আফগানিস্তানের ৩ শহর দখলে নিতে তালেবানের হামলা
আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি শহর দখলে নেওয়ার চেষ্টারত তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর তীব্র লড়াই চলছে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩৩, শনাক্ত প্রায় ৪৩ হাজার
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৩৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৬ হাজার ২৯০ জন। একই সময়ে আরও ৪২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৩০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫৮ শতাংশ। দেশটিতে এ নিয়ে মোট তিন কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪ জন রোগী শনাক্ত হলো।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
করোনা চিকিৎসায় স্টেরয়েড, ভারতে ডায়াবেটিক রোগী বাড়ার শঙ্কা
গত বছরের সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় ১১ দিন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ছিলেন বিপুল শাহ। করোনায় আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত তার ডায়াবেটিস ছিল না।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
চীনে ৬০০ কিমি গতির বিশ্বের দ্রুততম ট্রেন
চীনের পূর্ব শ্যাংডং প্রদেশের কিংডাও শহরে একটি নতুন ম্যাগলেভ বুলেট ট্রেনের উদ্বোধন হয়েছে। ট্রেনটি ঘণ্টায় ৬০০ কিলোমিটার বা ৩৭৩ মাইল বেগে চলতে পারে।
২২ জুলাই ২০২১, ১২:০৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় বিধিনিষেধ অমান্য করায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় করোনার বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জুলাই ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ন
পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার
পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।
২০ জুলাই ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ন
ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা
ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
২০ জুলাই ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন
ভারতে বিতর্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ ‘বাংলাদেশের নাগরিক’
ভারতীয় সংসদের বর্ষা অধিবেশনের আগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
১৮ জুলাই ২০২১, ০৫:৩৬ অপরাহ্ন
মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, অন্তত ৩০ জনের মৃত্যু
ভারতের মুম্বাই শহরের চেম্বার ও ভিখরোলি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই ২০২১, ০১:৪৬ অপরাহ্ন
উত্তর প্রদেশে কানোয়ার যাত্রা বাতিল করল যোগী সরকার
করোনা মহামারির মধ্যে শনিবার কানোয়ার সংঘের সঙ্গে বৈঠকের পর যোগী আদিত্যনাথ প্রশাসন উত্তর প্রদেশে এ বছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে।
১৭ জুলাই ২০২১, ০৬:৩৭ অপরাহ্ন
আফগানিস্তানে নিহত পুলিৎজারজয়ী সাংবাদিক দানিশের লেন্স
একজন সাংবাদিককে সবসময় কঠিনকে মোকাবিলা করতে হয়। প্রতিবেদন করতে গিয়ে মুখোমুখি হতে হয় নানা রকমের প্রতিকূলতার। খবরের সন্ধানে দুর্গম পথ পেরিয়ে পিচ্ছিল পথে এগিয়ে যেতে হয়। তাই অনেকের কাছেই এই পেশা যেন জেনেশুনে বিষপান করার মতোই। একজন চিত্র সাংবাদিকের ক্ষেত্রে সেই পথ আরও দুর্গম, কঠিন৷ দৃশ্যকে লেন্সবন্দি করার টানে চির উন্নত শির নিয়েই লক্ষ্যভেদে নামতে হয় তাকে৷ সেই পেশা ও নেশার সন্ধানে গিয়েই তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষে আফগানিস্তানে নিহত হলেন রয়টার্সের পুলিৎজারজয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি।
১৭ জুলাই ২০২১, ০২:০৩ অপরাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬০, শনাক্তের হার ১.৯১ শতাংশ
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৩ হাজার ৯১ জন।
১৭ জুলাই ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় সংক্রমণ ঠেকাতে ঈদের দিন জমায়েতে নিষেধাজ্ঞা
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার দিন কয়েকটি নির্দিষ্ট এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার।
১৬ জুলাই ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
মিয়ানমারে ঝুঁকির মুখে শিশুরা, জাতিসংঘের শিশু অধিকার কমিটির উদ্বেগ
মিয়ানমারে শিশুদের অধিকার ঝুঁকির মুখে পড়েছে এবং এতে পুরো প্রজন্মের ক্ষতি হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘের শিশু অধিকার কমিটি (সিআরসি)। আজ শুক্রবার সিআরসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১৬ জুলাই ২০২১, ০২:০৩ অপরাহ্ন
তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষে রয়টার্সের পুলিৎজার জয়ী সাংবাদিক নিহত
রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি আজ শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় মৃত্যুবরণ করেছেন।
১৬ জুলাই ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪২, শনাক্তের হার ১.৯৯ শতাংশ
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১২ হাজার ৫৩১ জন। একই সময়ে আক্রান্ত আরও ৩৮ হাজার ৯৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ২৬ হাজার ৮২৯ জন।
১৬ জুলাই ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
শারদ পাওয়ার থেকে গান্ধী, কেন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর
ভারতের রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য এবং তারপর বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়। তবে, তিনি নতুন করে আবারও শিরোনামে এসেছেন, তাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন।
১৫ জুলাই ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
তালেবান আতঙ্কে তাজিকিস্তানে পালিয়েছে ৩৪৭ আফগান
তালেবান আতঙ্কে গত দুই দিনে অন্তত ৩৪৭ আফগান প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন।
১৫ জুলাই ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গ লকডাউন ৩০ জুলাই পর্যন্ত বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
১৪ জুলাই ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন