কাবুলে স্কুলে বিস্ফোরণে নিহত অন্তত ৬

আফগানিস্তানের পশ্চিম কাবুলের একটি স্কুলে ৩টি বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানিয়েছেন আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা।
১৯ এপ্রিল ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

শ্রীলঙ্কায় ১ লিটার অকটেনের দাম ৩৭৩ রুপি

শ্রীলঙ্কায় এক লিটার অকটেনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ শ্রীলঙ্কান রুপিতে আর ১ লিটার ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ২৮৯ শ্রীলঙ্কান রুপি।
১৯ এপ্রিল ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে।
১৯ এপ্রিল ২০২২, ০৭:১২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার সঙ্গে নেপালের তুলনা কেন?

এক সময়ের এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ শ্রীলঙ্কা এখন চরম আর্থিক দুর্দশায় ডুবতে বসেছে। শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালও এখন আলোচনায়।
১৯ এপ্রিল ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।
১৮ এপ্রিল ২০২২, ০৩:০৮ অপরাহ্ন

ভারতে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বাড়ল ৮৯.৮ শতাংশ

বাংলাদেশে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় মাত্র ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। কিন্তু ভারতের পরিস্থিতি ভিন্ন। দেশটিতে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ বেড়েছে।
১৮ এপ্রিল ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

নববর্ষে ১৬০০ কারাবন্দি মুক্তির ঘোষণা মিয়ানমার জান্তার

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় সারা দেশের কারাগার থেকে ১৬০০ এর বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার। তাদের মধ্যে ৪২ জন বিদেশিও আছেন।
১৭ এপ্রিল ২০২২, ০১:৪১ অপরাহ্ন

আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা বেড়েছে, দাবি ইসলামাবাদের

আফগানিস্তান সীমান্ত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
১৭ এপ্রিল ২০২২, ১২:১৪ অপরাহ্ন

‘নতুন ধরনের অস্ত্রের’ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়া নিজের পরমাণু ক্ষমতাকে আরও শক্তিশালী করতে ‘নতুন ধরনের অস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন।
১৭ এপ্রিল ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

দিল্লির পর এবার পাঞ্জাবেও ফ্রি বিদ্যুৎ

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পাঞ্জাবেও। গত মার্চে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়ী হয় আম আদমি পার্টি (এএপি)। সরকার গঠনের এক মাসের মধ্যে সেখানে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
১৭ এপ্রিল ২০২২, ০৪:২৭ পূর্বাহ্ন

দিল্লিতে হনুমান জয়ন্তী মিছিলে সংঘর্ষ

ভারতের নয়া দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় হনুমান জয়ন্তী মিছিলে পাথর ছোড়ার অভিযোগে ২ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
১৬ এপ্রিল ২০২২, ০৮:৪৭ অপরাহ্ন

পাকিস্তানের পাঞ্জাব পার্লামেন্টে স্পিকারকে লক্ষ্য করে বদনা নিক্ষেপ

নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে আজ শনিবার পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে মারামারি ও ডেপুটি স্পিকারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
১৬ এপ্রিল ২০২২, ০২:৫১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয় জয়ী

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন।
১৬ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পূর্বাহ্ন

৬ মাসের দীর্ঘতম মিশন শেষে পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারী

মহাকাশে ৬ মাস থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন ৩ চীনা নভোচারী। এটি চীনের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির দীর্ঘতম মিশন।
১৬ এপ্রিল ২০২২, ০৬:৩৫ পূর্বাহ্ন

আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ

২ দেশের উন্নত ভবিষ্যত এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও স্থায়ী সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ।
১৫ এপ্রিল ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন

‘চকলেট কিনতে নদী সাঁতরে’ ভারতে গিয়ে বাংলাদেশি কিশোর গ্রেপ্তার

অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার অভিযোগে ঈমান হোসেন নামে এক বাংলাদেশি কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ আরও জানিয়েছে, ঈমান হোসেন তার পছন্দের চকলেট কিনতে ভারতে অনুপ্রবেশ করেছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খালদানদী গ্রামে।
১৫ এপ্রিল ২০২২, ০১:২০ অপরাহ্ন

উত্তর কোরিয়ার হ্যাকাররা যেভাবে হাতিয়ে নিল ৬২০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি

একটি গেমিং প্রতিষ্ঠানের ৬২০ মিলিয়ন ডলার মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি হ্যাকের জন্য উত্তর কোরিয়ার সরকার সংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
১৫ এপ্রিল ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন

ইমরান খান টিকটিকি ভয় পান: জারদারি

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান টিকিটিকি ভয় পান বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
১৪ এপ্রিল ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন

চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা বাড়াতে চান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ ছাড়াও, তিনি আরও গভীর সম্পর্ক স্থাপনের বিষয়ে বেইজিংকে আশ্বস্ত করেছেন।
১৩ এপ্রিল ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজেরর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১২ এপ্রিল ২০২২, ০৬:৫৮ অপরাহ্ন