পুকুরের পাশে খেলার সময় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পুকুরের পাশে খেলার সময় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো লিটন মিয়ার সন্তান সাদিয়া আক্তার (৬) ও জুবায়েল মিয়া (৪)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বাড়ির কাছের একটি পুকুরের পাশে খেলার সময় দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে ডুবে যায় শিশু দুজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।