এ বছর সারের ভর্তুকি ৩০ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী
এ বছর দেশে সারের ভর্তুকিতে ব্যয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা এবং ইতোমধ্যে প্রায় ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
১২ এপ্রিল ২০২২, ০১:৩৮ অপরাহ্ন
নোয়াখালীর সুবর্ণচরে তরমুজের ফলন বিপর্যয়
ভোজন রসিকরা নোয়াখালীর সুর্বণচরের তরমুজকে দেশসেরা আখ্যা দিয়ে থাকেন। কারণ সুবর্ণচরের পলিমাটির তরমুজ দেখতে সুন্দর, খেতে মিষ্টি ও স্বাদে অতুলনীয়। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা মার্চ-এপ্রিল মাসে ট্রাক নিয়ে নোয়াখালীর শস্যভাণ্ডার বলে খ্যাত সুবর্ণচরে পাইকারি তরমুজ কিনতে আসেন।
৮ এপ্রিল ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
অচাষকৃত ৭৮ উদ্ভিদ নিয়ে পাড়ামেলা
মানিকগঞ্জে হয়ে গেলো অচাষকৃত উদ্ভিদের পাড়ামেলা। আজ বুধবার সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকুলী গ্রামে এই মেলায় অংশ নেন ওই গ্রামের ৩৫ জন কৃষাণী।
৬ এপ্রিল ২০২২, ০২:১০ অপরাহ্ন
কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে: কৃষিমন্ত্রী
কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ জাতীয় সংসদে বলেছেন, এ সংকট উত্তরণে উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।
৪ এপ্রিল ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
সয়াবিন খেতে পোকার আক্রমণ, কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
‘শস্যভান্ডার’ হিসেবে পরিচিত নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সয়াবিন খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর ফলে চলতি মৌসুমে সয়াবিন ফলনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
২ এপ্রিল ২০২২, ০৪:১৪ অপরাহ্ন
গমের চাহিদা বাড়লেও কমছে চাষ, প্রতিদিন প্রচুর আমদানি
আগের তুলনায় গমের চাহিদা অনেক বেড়েছে, তবে দিনদিন হ্রাস পাচ্ছে গম চাষ। দেশে গমের চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হচ্ছে। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৬০-৬৫টি ট্রাকে গম আমদানি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ২৫-৩০ মেট্রিক টন গম আনা হচ্ছে।
১ এপ্রিল ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
চাষের জমিতে পুকুর, বিপাকে শতাধিক কৃষক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের কিসামত খুটামারা গ্রামে সরকারের অনুমতি ছাড়াই প্রায় ২২ বিঘা জমিতে পুকুর খনন করছেন স্থানীয় এক বাসিন্দা। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।
১ এপ্রিল ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
দেশীয় প্রজাতির বীজের প্রসারে ‘বীজমেলা’ অনুষ্ঠিত
বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির ফসল, সবজি, ফলদ ও বনজ উদ্ভিদের বীজ সংরক্ষণ, প্রদর্শনী, বিনিময় ও বিপননের উদ্দেশ্যে খুলনার বটিয়াটার গঙ্গরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এক গ্রামীণ বীজমেলার আয়োজন করা হয়।
৩০ মার্চ ২০২২, ০৮:১৬ অপরাহ্ন
ইলিশ এখন মানুষের ক্রয়সীমার মধ্যে এসেছে: প্রাণিসম্পদমন্ত্রী
সরকারের পৃষ্ঠপোষকতা, মৎসজীবীদের সহায়তা এবং সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ নেওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। ফলে ইলিশ মানুষের ক্রয়সীমার মধ্যে এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
৩০ মার্চ ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই: কৃষি সচিব
আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষি সচিব এ কথা বলেন।
২৯ মার্চ ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ন
তরমুজ খেতে অজানা রোগ, দুশ্চিন্তায় কৃষক
পটুয়াখালীতে তরমুজ খেতে অজানা রোগের সংক্রমণ দেখা দিয়েছে। গত ১ সপ্তাহ ধরে এ রোগের কারণে তরমুজ গাছের কাণ্ড শুকিয়ে যাচ্ছে, গাছ ঢলে পড়ছে।
২৯ মার্চ ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে প্রথমবারের মতো চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’
প্রথমবারের মতো লালমনিরহাটে চাষ হচ্ছে সুপারফুড চিয়া বীজ। আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৯ কৃষক ২১৩ শতাংশ জমিতে চিয়া বীজ চাষ করেছেন। আশানুরূপ ফলনের প্রত্যাশা করছেন তারা।
২৬ মার্চ ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন
আড়িয়াল বিলের মিষ্টি হাসি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের মিষ্টি কুমড়া চাষিদের মুখে হাসি ফুটেছে। গতবারের তুলনায় এবার আবাদ কম হলেও ভালো দাম পেয়েছেন তারা।
২৪ মার্চ ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
কৃষি জমিতে লবণ ব্যবহারে উর্বরতা হারাচ্ছে মাটি
অধিক ফলনের আশায় কৃষি জমিতে রাসায়নিক সারের সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করছেন নাটোরের কিছু কৃষক। ফলে জমির উবর্রা শক্তি নষ্ট হওয়াসহ দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে কৃষি জমি।
১৬ মার্চ ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চাঁপাইনবাবগঞ্জের বাতাস
চাঁপাইনবাবগঞ্জের সর্বত্রই এখন যেনো মুকুলের মৌ মৌ গন্ধ। তবে এ বছর শীত বেশি দিন থাকায় এবং ফেব্রুয়ারি মাসে ২ দফা বৃষ্টির কারণে মুকুল আসতে একটু দেরি হয়েছে।
১৫ মার্চ ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
তুলার বাড়তি দামে কৃষকের মুখে হাসি
গত বছর উৎপাদিত প্রতি মণ তুলা আঁশ ও বীজসহ বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ টাকা দরে। এ বছর সরকারিভাবে মণ প্রতি আরও ১ হাজার ২০০ টাকা বৃদ্ধি করে ৩ হাজার ৬০০ টাকা দর নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
ইউএনও-এসি ল্যান্ডের অনুমোদনে আবাদি জমি হয়ে যাচ্ছে পুকুর
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডাকমাড়িয়া গ্রামের কৃষক আব্দুল বাছেদ তার আবাদি জমিতে পুকুর কেটে মাছ চাষের জন্য আবেদন করেন উপজেলা সহকারী কমিশনার-ভূমির (এসি-ল্যান্ড) কাছে। জামনগর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুজ্জামান ওই জমির বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দেন এসি-ল্যান্ড নিশাত আনজুম অনন্যাকে। প্রতিবেদনে বলা হয়, এটি রেকর্ডে ধান আবাদের জমি, কিন্তু বাস্তবে জলাবদ্ধ। ওই জমি পুকুর হিসেবে ব্যবহার হচ্ছে এমন তথ্য প্রতিবেদনে ছিল না। কিন্তু পুকুর হিসেবে আব্দুল বাছেদের কাছ থেকে ৯ বছরের খাজনা নিয়েছেন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. বদরুজ্জামান। পরবর্তীতে বাছেদ আলী সংস্কারের নামে আবাদি জমিটিতে পুকুর খনন করছেন।
১৫ মার্চ ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন
লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য
উত্তর আমেরিকার শস্য কিনোয়াকে বলা হয় সুপারফুড। দানাদার ফসলটি থেকে উচ্চ আমিষ সমৃদ্ধ খাবার তৈরি হয়। প্রথমবারের মতো লালমনিরহেটে কিনোয়া চাষে সাফল্য পাওয়ায় সেখানে আবার এই ফসল চাষ করা হচ্ছে।
৮ মার্চ ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন
১৭০ ইটভাটায় পুড়ছে কৃষি জমির প্রাণ ‘টপ সয়েল’
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪ উপজেলায় বিস্তীর্ণ এলাকার কৃষি জমির উর্বর অংশ ‘টপ সয়েল’ ১৭০টি ইটভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে, যা কৃষি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
৭ মার্চ ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
হারিয়ে যাচ্ছে উত্তরের ‘রুপালি’ মাছ বৈরালী
বৈরালী মাছ রংপুর অঞ্চলে ‘রুপালি’ মাছ হিসেবে পরিচিত। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর অববাহিকার জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় পাওয়া যায় এ মাছ। একসময় বৈরালী মাছ দিয়ে এ অঞ্চলে মাছের চাহিদা অনেকটাই মিটতো। তবে বর্তমানে বিলুপ্তির পথে উত্তরের ঐতিহ্য ও সুস্বাদু এই মাছটি।
৪ মার্চ ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন