হাওরে আগাম জাতের ধান চাষের আহ্বান কৃষিমন্ত্রীর
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, হাওর অঞ্চলে উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, আগাম বন্যার কারণে সেখানকার ধান আবাদ বেশ ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকি কমাতে বন্যার ১৫-২০ দিন আগে পাকে এমন জাতের ধান চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৫ এপ্রিল ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম, উদ্বিগ্ন চাষিরা
চাঁপাইনবাবগঞ্জে অনাবৃষ্টির কারণে গাছ থেকে ঝরে পড়ছে আম। ফলে জেলার আম চাষিরা এবারের ফলন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় আছেন। তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য প্রতীক্ষা করছেন চাষিরা।
২৫ এপ্রিল ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
কৃত্রিম প্রজননে এবার ঢেলা মাছের পোনা উৎপাদনে সাফল্য
কৃত্রিম প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় টেংরা, গুলশা, পাবদা ও বৈরালীসহ ২৪টি দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদনের পর এবার ঢেলা মাছের পোনা উৎপাদনে সফলতা পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। চলমান করোনা মহামারির মধ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ সাফল্য অর্জন করলেন। বাণিজ্যিকভাবে চাষ শুরু হলে পুষ্টিসমৃদ্ধ বিলুপ্তপ্রায় ঢেলা মাছ শিগগির খাবারের তালিকায় যোগ হবে বলে আশা করছেন গবেষকরা।
২৪ এপ্রিল ২০২১, ০৪:১৯ পূর্বাহ্ন
দেশে খাদ্যশস্য মজুদ আছে মাত্র ৪.৬২ লাখ টন
দেশের সরকারি গুদামে মাত্র চার দশমিক ৬২ লাখ টনের মতো খাদ্যশস্য মজুদ আছে, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। মজুদ বাড়াতে সরকার গত বছরের তুলনায় বেশি দামে কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে।
২৩ এপ্রিল ২০২১, ০৪:২৩ অপরাহ্ন