হাতিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই নারী গতকাল বুধবার রাতে তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ফয়সাল ওই নারীকে মোটরসাইকেলে করে এক জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা ছমির উদ্দিন ও আরও একজনসহ মোট তিনজন তাকে ধর্ষণ করে।
ওসি মো. কবির হোসেন বলেন, 'মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই নারীর অভিযোগ নথিভুক্ত করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'