হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

স্টার অনলাইন রিপোর্ট

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের আওতায় থাকা হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, বিচারপতি মো. রেজাউল হাসান গতকাল তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ওই দিনই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে।

সূত্রটি আরও জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছিল।