নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছিল যুবকের লাশ
নারায়ণগঞ্জ শহরের পাশে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক পুরুষের মরদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা বুধবার সকালে পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
ওসি বলেন, ‘নিহতের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। অন্তত তিনদিন আগে তার মৃত্যু হয়েছে।’
মৃত্যুর কারণ জানতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।