গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদরে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

আজ শনিবার গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে আজ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।’ 

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান,’ যোগ করেন তিনি।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।