বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা এলাকার আহমেদবাগে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত তানভীর হোসেইন শুভ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদ হাসান জানান, ওই বাসা থেকে দুর্গন্ধ টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আংশিক পচে যাওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।