নেত্রকোণায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
নেত্রকোণার পূর্বধলায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার আজ শনিবার মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত সজিতকে (৩০) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
এজাহারে বলা হয়, মাদকাসক্ত সজিতের সঙ্গে টিকতে না পেরে ৬ মাস আগে মেয়েটির মা অন্যত্র চলে যায়। ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, 'জিজ্ঞাসাবাদে আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।'