দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৭ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

৫০ শতাংশ ভোটার উপস্থিতির লক্ষ্যে আওয়ামী লীগ

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের প্রতিটি কেন্দ্রে অন্তত ৫০ জনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সম্পূর্ণ মনোযোগী হতে বলা হয়েছে।
৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ

এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। শুধু দুর্গম অঞ্চলের ২ হাজার ৯৬৪টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয় ভোটের আগের দিন।
৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

টাকা দিয়ে ‘ভোট ক্রয়’, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ১৫ দিনের কারাদণ্ড

‘মোর্শেদ তার এলাকায় ভোটারদের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিলেন।’
৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

ভোটের আগের দিনেই কাজ করছে না নির্বাচন কমিশনের ২১ কোটি টাকার অ্যাপ

‘আমাদের ধারণা, অনেক বেশি মানুষ অ্যাপটিতে ঢোকার চেষ্টা করছেন। অ্যাপে অ্যাক্সেস করার চেষ্টাকারীর সংখ্যা হয়তো এর সক্ষমতা ছাড়িয়ে গেছে।’
৬ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের বেশিরভাগ আসনেই নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্ররা

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। এর আগে চট্টগ্রামের ১৬টি আসনে ১২৫ জন প্রার্থী ভোটের প্রচারণা শেষ করেছেন শুক্রবার সকাল আটটায়। প্রচারণায় শেষ সময় পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করেছেন, যতটা সম্ভব ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন।
৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

নৌকা সমর্থকদের হামলায় মাথা ফাটল এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্টের

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হক ওরফে ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
৬ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

খাগড়াছড়ির ১৯৬ ভোটকেন্দ্রের ৮৫টি ঝুঁকিপূর্ণ

এ জেলায় পুলিশের ১ হাজার ২০০ সদস্য মাঠপর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
৬ জানুয়ারি ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

নাশকতা-সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন: সিইসি

সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে আজ শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেন।
৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

হরতালের সমর্থনে বিএনপির মিছিল, এমপির ভাইয়ের গাড়ি ভাঙচুর

হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ।
৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

৯ জেলায় ১৬ ভোটকেন্দ্রে আগুন

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় কেন্দ্রগুলোতে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৬ জানুয়ারি ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

কক্সবাজার-১: কল্যাণ পার্টির সমর্থককে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির স্বতন্ত্র প্রার্থী (হাতঘড়ি) মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এক সমর্থককে মারধর করে মার্কেটের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনের বিরুদ্ধে।
৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রদলের লাঠি মিছিল

লালমনিরহাটে ‘ডামি নির্বাচন’ বর্জনের দাবি জানিয়ে লাঠি মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে লাঠি মিছিলটি বের করা হয়।
৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ঘরে থেকে প্রহসনের ভোট বর্জন করুন: সিপিবি

‘যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশবাসীকে জিম্মি করে ফেলেছে।’
৬ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

ভোটের দিন নরসিংদীতে সহিংসতার আশঙ্কা

নির্বাচনী প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীসহ ১১ জন নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। তাছাড়া দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্তত ২০টি স্থানে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।
৬ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচনের পরিবেশ দমনমূলক: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ‘দমনমূলক’। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
৬ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে: আজাদ, তিনি মাইরাও জিততে চান কাইন্দাও জিততে চান: শামীম

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ (ঈগল) অভিযোগ করে বলেছেন, নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা যাতে বাসায় না থাকেন এই ভয়ও দেখানো হচ্ছে।
৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

খাগড়াছড়ির এডিসির গাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ

এডিসি জুনায়েদ কবির এ সময় সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলা যাচ্ছিলেন।
৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

আ. লীগ কার্যালয়ে হামলা: এমপি রতনের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাঙচুর ও নৌকার সমর্থকদের গালিগালাজের অভিযোগে আজ শনিবার মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা নাশকতা উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে।
৬ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন