নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫২৩৯ ভোটে হারালেন মির্জা আব্বাস

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পোস্টাল ব্যালটে পাওয়া ভোটসহ চূড়ান্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

নির্বাচন কর্মকর্তারা জানান, এই আসনে মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
তারা আরও জানান, ঢাকা-৮ আসনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন।