দেশবাসীকে মডেল নির্বাচন উপহার দিতে চাচ্ছি: এসপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। আজ শনিবার দুপুরে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি বিষয়ক তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
১৫ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ পূর্বাহ্ন

ফলাফল পক্ষে এলে খালেদা জিয়ার মুক্তি তরান্বিত হবে: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পক্ষে এলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কার্যক্রম তরান্বিত হবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। আজ শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১৪ জানুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ন

গুজব ছড়ানো হচ্ছে যে, আমি বসে পড়ব: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, গুজব ছড়ানো হচ্ছে যে, আমি বসে পড়বো। বসে পড়ার জন্য শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমি নির্বাচনে নামি নাই। নির্বাচন করার জন্যই আমি নির্বাচনে নেমেছি, নারায়ণগঞ্জবাসীর প্রয়োজনে।
১৪ জানুয়ারি ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন

‘আচরণবিধি লঙ্ঘনই শাস্তিযোগ্য অপরাধ’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য পরিষ্কার না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
১৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পূর্বাহ্ন

না.গঞ্জ নির্বাচন: কমিশন কার স্বার্থে কাজ করছে, প্রশ্ন সুজনের

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই, তারা কাদের স্বার্থে কাজ করছে।
১৩ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অব্যাহতি

প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি করায় কুমিল্লার হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ জানুয়ারি ২০২২, ০৮:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: গোলযোগের আশঙ্কা

নারায়ণগঞ্জ সিটি করোপোরেশন নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। এরই মধ্যে ভোটারদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলে নিতে কিছু ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা গোলযোগ সৃষ্টি করতে পারেন।
১৩ জানুয়ারি ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন

বেশি সুবিধা কখনো পাইনি, এবারও পাচ্ছি না: আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, ‘সরকারদলীয় প্রার্থী হিসাবে বেশি সুবিধা কখনো পাইনি, এবারও পাচ্ছি না।’
১৩ জানুয়ারি ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

আমরা ভোটের মাঠে থাকবো: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সাড়া নিয়ে আশাবাদী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, গণজোয়ার আমার পক্ষে আছে। সেটা শেষ পর্যন্ত থাকবে। জনগণ ভোট দিতে আসবে, আমরা ভোটের মাঠে থাকবো।
১৩ জানুয়ারি ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

না. গঞ্জ সিটি নির্বাচনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য: এসপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য কাজ করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।
১২ জানুয়ারি ২০২২, ০২:৩২ অপরাহ্ন

শামীম ওসমানকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি: সিইসি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
১২ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের ধর-পাকড়ের অভিযোগ তৈমূরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘জনগণ দলমত নির্বিশেষে আমার প্রচারনায় অংশগ্রহণ করছে। পুলিশ-প্রশাসন আমাদের নেতা-কর্মীদের ধড়-পাকড় করছে। তারা এরমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে। অনেকে পলাতক অবস্থায় আছে। পলাতক থেকেই তারা আমার প্রচারনায় অংশ নিচ্ছে।’
১২ জানুয়ারি ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ন

নির্বাচনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নির্বাচনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমার কাছে প্রতিটা ঘর, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং।’
১২ জানুয়ারি ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন

৪ বার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন এমপি আব্দুল কুদ্দুস

চতুর্থ বারের মতো আচরণবিধি ভেঙে নাটোর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উমা চৌধুরী জলির পক্ষে ভোট চাইলেন নাটোর-৪ (গুরুদাসপুর, বড়াইগ্রাম) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।
১১ জানুয়ারি ২০২২, ০৫:১৬ অপরাহ্ন

বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তির গ্রেপ্তার সব প্রার্থীর চাওয়া: আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যেতে পারবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি।
১১ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখতে শুরু করেছি: তৈমূর

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ পুলিশ দিয়ে হয়রানি করছে বলেও এ সময় তিনি অভিযোগ করেন।
১১ জানুয়ারি ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এজন্য তিনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমাও চেয়েছেন।
১০ জানুয়ারি ২০২২, ০৪:২৩ অপরাহ্ন

তৈমূরের নির্বাচনী সমন্বয়ক মনিরুল ইসলাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়কারী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ জানুয়ারি ২০২২, ০২:১১ অপরাহ্ন

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আ. লীগের সংলাপ ১৭ জানুয়ারি

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৯ জানুয়ারি ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

তৈমূর বিএনপির নয়, শামীম ওসমান-সেলিম ওসমানের প্রার্থী: আইভি

‘যদি উনি বিএনপির প্রার্থী হতেন তাহলে ওনার মার্কা ধানের শীষ থাকতো। ওনার মার্কা কিন্তু ধানের শীষ নয়। ওনার মার্কা যেটা সেটা কিন্তু বিএনপির প্রতীক না। যেহেতু প্রতীকে নির্বাচন হচ্ছে, উনি যেহেতু প্রতীক পান নাই, তাহলে উনি বিএনপির প্রার্থীও নন। উনি শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী।’
৮ জানুয়ারি ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন